• রাজশাহী, বাংলাদেশ
  • ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

‘নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনে হাসিনা

প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪ ৬:০৬

‘নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনে হাসিনা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ৫ই আগস্ট ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা র্বতমানে নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনের একটি সেফ হাউসে বসবাস করছেন।

লুটিয়েন্স বাংলো দেশের মন্ত্রী, সিনিয়র এমপি এবং শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা হয়।

শেখ হাসিনার মর্যাদাকে গুরুত্ব দিয়ে তাকে লুটিয়েন্স বাংলোয় রাখা হয়েছে। ভারত সরকার তার জন্য কড়া নিরাপত্তা বলয়ের ব্যবস্থা করেছে। তবে দ্য প্রিন্ট সূত্রের নাম প্রকাশ করেনি।

এতে বলা হয়েছে, যথাযথ নিরাপত্তা ও প্রটোকল নিয়ে শেখ হাসিনা মাঝেমধ্যে লোদি গার্ডেনে হাঁটাহাঁটি করেন।

তার জন্য একটি শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা রয়েছে। সাধারণ পোশাকে সেসব কর্মকর্তারা তাকে সার্বক্ষণিক নিরাপত্তা দেন।

একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে তিনি এই সুরক্ষা পাচ্ছেন এবং দুই মাসেরও বেশি সময় ধরে তিনি সেখানে বসবাস করছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনা ও তার কাছের কয়েকজন গত ৫ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে পদত্যাগ করে ভারতের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেন।

এরপর দু’দিনের মধ্যে সেই জায়গা থেকে অন্যত্র চলে যান। হিন্দন ঘাঁটিতে তিনি পৌঁছালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা তার সঙ্গে সাক্ষাৎ করেন।

আরেকটি সূত্র জানাচ্ছেন, শেখ হাসিনা বেশি সময় ওই বিমানঘাঁটিতে থাকতে পারতেন না। সেখানে ব্যবস্থা পর্যাপ্ত ছিল না।

সুতরাং, মাত্র কয়েকদিনের মধ্যে তাকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয় এবং তারপর লুটিয়েন্স দিল্লির নিরাপদ ও সুরক্ষিত এলাকায় একটি সেফ হাউসের ব্যবস্থা করা হয়।

দ্য প্রিন্ট-এর সূত্র আরও জানিয়েছে, ‘কয়েক দিনের মধ্যেই তাকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং পরে লুটিয়েন্সের নিরাপদ এলাকায় একটি সুরক্ষিত বাড়ির ব্যবস্থা করা হয়।’

লুটিয়েন্স বাংলো এলাকাটি প্রায় দুই হাজার ৮০০ হেক্টর এলাকাজুড়ে বিস্তৃত। এটি দিল্লির অন্যতম সুন্দর ও আকাঙ্ক্ষিত এলাকা হিসেবে পরিচিত।

এখানে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শীর্ষ কর্মকর্তা এবং ধনী ব্যক্তিরা বাস করেন। এলাকাটিতে প্রায় এক হাজার বড় বড় বাংলো রয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রচণ্ড রাগের সময় কী করবেন?
শুক্রবার, অক্টোবর ২৫, ২০২৪ ৬:০৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮