সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টের ৪ জনসহ মোট গ্রেপ্তার ১৮

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ২:০০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: জশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযানে অপারেশন ডেভিল হান্টের ৪ জনসহ মোট ১৮ জন গ্রেপ্তার হয়েছে। থানা ও ডিবি পুলিশ পরিচালিত এই অভিযানে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়।

সারাদেশে চলমান অস্থিতিশীলতা প্রতিরোধের অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হয়। অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডসহ অন্যান্য অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ১৪ জন গ্রেপ্তার হয়েছে, যাদের মধ্যে মাদক মামলা রয়েছে ২ জন, অন্যান্য অপরাধে ৭ জন এবং ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা হলেন: মো: নয়ন শেখ (২৫), রাজপাড়া থানার আলীগঞ্জ পূর্বপাড়ার মো: হায়দার আলীর ছেলে, যিনি হড়গ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সহ-সভাপতি। মো: আ: হানিফ (৪৪), কর্ণহার থানার শরিয়াকুড়ি কলেজ পাড়ার মো: আ: জাব্বারের ছেলে, একজন আওয়ামী লীগ কর্মী। মো: সাব্বির আহম্মেদ (২৮), দামকুড়া থানার নতুন মধুপুর এলাকার মো: আলতাব হোসেন ওরফে মোমিনের ছেলে। মো: রহিদুল ইসলাম (২২), দামকুড়া থানার বিন্দারামপুর এলাকার মো: আলমাস আলীর ছেলে, যিনি “বিশাল” নামে পরিচিত।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ কর্তৃক তদন্ত চলছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত