বৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গভীর রাতে পিনাকীর বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

প্রতিবেদক
sonynews
নভেম্বর ৬, ২০২৫ ১২:২৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ফ্রান্স প্রবাসী ইউটিউবার ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্যের বগুড়ার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ২টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকার আলতাফুন্নেছা খেলার মাঠের সঙ্গে ‘শ্যামাপাখি’ নামের ওই বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।

বুধবার (৫ নভেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পিনাকী ভট্টাচার্য এ অভিযোগ করেন। বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

তবে এলাকাবাসীর ধারণা, দু’জন মাদকসেবী ওই বাড়ির সামনে মাদক সেবন করে উপকরণ ফেলে গেছে।

ফেসবুক পোস্টে পিনাকী ভট্টাচার্য লেখেন, আমার বগুড়ার বাসার সামনের দরজায় মঙ্গলবার রাত ২টায় দুজন মুখোশধারী আগুন লাগিয়ে দিয়ে যায়। আপনারাই বলুন, আমার বাসায় বগুড়া শহরে আগুন লাগানোর দুঃসাহস কার হতে পারে? আওয়ামী লীগও এই দুঃসাহস করে নাই। বাসায় আমার বৃদ্ধা মা থাকেন। এই পিশাচদের সেই বোধটাও নাই। এরা করতে আসছে রাজনীতি। আমি বগুড়াবাসীর কাছে আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি। আর এই দুর্বৃত্তদের বগুড়ার মাটি থেকে উৎখাত করার আহ্বান জানাচ্ছি। দুর্বৃত্তরা ধরা পড়বেই। কারা করেছে এই কাজ, দেশবাসী জানতে পারবে। আমাকে কোনো হুমকিই থামাতে পারবে না। আমার বাড়ি ভস্মীভূত হয়ে গেলেও আমার কণ্ঠস্বর থামবে না। ইনকিলাব জিন্দাবাদ।

এ বিষয়ে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, সাংবাদিকদের মাধ্যমে ও ফেসবুকে পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মঙ্গলবার রাত ২টার দিকে দুই তরুণ পিনাকীর বাড়ির সামনে ছিল। ধারণা করা হচ্ছে, তারা মাদকসেবী হতে পারে। মাদকসেবনের পর তারা দরজার সামনে উপকরণ ফেলে গেছে। এরপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে পিনাকী ভট্টাচার্যের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃত তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী-৫ আসনে ধানের শীষের জয়: নজরুল ইসলাম মন্ডল বেসরকারিভাবে নির্বাচিত

উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি কোটা বাতিল দাবি

৩৬ জুলাই শহীদদের স্মরণে চন্দ্রিমা থানা যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল

“পলাতক সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর দখলদারির ফাঁদে ব্যবসায়ী মোস্তাফিজুর!”

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

‘গুলি করি মরে একটা…বাকিডি যায় না স্যার’ গণহত্যাকাণ্ডের নতুন ভিডিও নিয়ে তোলপাড়

রাজশাহীতে চিকিৎসক অপহরণ: ২ কোটি ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি

তিন বন্ধুরাষ্ট্র’ ভারত, চীন ও রাশিয়া থাকার পরও ব্রিকসের সদস্যপদ পায়নি বাংলাদেশ

রাজশাহীতে বিএনপি নেতা মিনুর বাড়িতে হামলার ঘটনায় লিটনের নামে মামলা

ভূরুঙ্গামারীর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরখাস্ত