রবিবার , ৯ মার্চ ২০২৫ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রতিবেদক
sonynews
মার্চ ৯, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ

প্রতিবাদ: গত ৯ মার্চ ২০২৫ ইং তারিখে রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক রাজবার্তা পত্রিকাসহ বেশকয়েকটি গণমাধ্যমে ‘রাজশাহীতে টিসিবি পণ্য পাচারের সময় ডিলারের সহযোগী আটক, স্থানীয়দের মধ্যে উত্তেজনা’ শিরোনামে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও মিথ্যা। কে বা কাহারা হিংসার বশবর্তী হয়ে পরিকল্পিতভাবে বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য গণমাধ্যম কর্মীদের কাছে সরবরাহ করে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন। 

আমি তোজাম্মেল হোসেন তাজুল রিয়াদ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী এবং টিসিবি’র একজন সুনামধন্য ডিলার। প্রতিবেদনে লিপি নামের একজনকে প্রতিনিধি হিসেবে উল্লেখ করে পণ্য পাঁচারের যে বিষয়টি প্রকাশ করা হয়েছে সেটি সত্য নয়। লিপি আমার প্রতিনিধি না। ঘটনার দিন আমি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে ঐদিন ট্রাকসেল পয়েন্টে আমি উপস্থিত ছিলাম না।
লিপি বা আমার দায়িত্বরত কোন কর্মচারী
কোন ধরনের পণ্য পাঁচার করছিলেন না। ঘটনার দিন লিপি শিরোইল কলোনি এলাকায় নিজের ব্যক্তিগত কাজে গিয়েছিলেন। সেলস পয়েন্টের হট্টগোল দেখে লিপি বিষয়টি জানার জন্য সেখানে গিয়েছিলেন।
পণ্য কেনা বয়োজেষ্ঠ্য কোন ক্রেতাদেরকে সাহায্য করার সময় কে বা কাহারা বিষয়টি ভিডিও ধারণ করেন। এবং পরবর্তীতে বিষয়টি নিয়ে বানোয়াট, মনগড়া ও বিভ্রান্তিমূলক একটি মিথ্যা গল্প সাজিয়ে সেটি গণমাধ্যম কর্মীদের দিয়ে পত্রিকায় প্রকাশ করান। পণ্য পাচারের কোন ঘটনা ঘটেনি। সেলস পয়েন্টে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি সহ লিপির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। আমাদের সকল কর্মকান্ড সুষ্ঠু এবং নিয়মনীতি মেনেই পরিচালিত হয়েছে।
এই ধরনের মিথ্যা, মনগড়া ও পরিকল্পিত অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বলেই আমি মনে করি। আমাকে ও আমার প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার অসৎ অভিপ্রায়ে সংঘবদ্ধ কোন দুষ্টচক্র মিথ্যা তথ্য দিয়ে এই ধরনের সংবাদ প্রকাশ করিয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের আমি তীব্র নিন্দা জানাচ্ছি।
প্রতিবাদকারী

মো: তোজাম্মেল হোসেন তাজেল
রিয়াদ এন্টারপ্রাইজ রাজশাহী
০৯/০৩/২৫

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সেনাবাহিনী দিয়ে অবৈধ অভিবাসী তাড়াবেন ট্রাম্প

চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী আরটিজেএর মানববন্ধন

রাজশাহীতে ওয়াটার এটিএম বুথ স্থাপন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে ড্রিংকওয়েলের মতবিনিময়

হত্যাসহ অসংখ্য মামলা ঘাড়ে নিয়ে ফের রিমান্ডে ডাবলু সরকার

তত্বাবধায়ক ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না: মিনু

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর ভিসির অপসারণে তিন দিনের আল্টিমেটাম, অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন

নাটোর গুরুদাসপুরে ওসির বিরুদ্ধে অনাস্থা, প্রত্যাহারের দাবি

সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান: সারদায় ৪১৮ পুলিশ কনস্টেবলের প্রশিক্ষণ সমাপ্ত

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সাজু-রাসেল

রাজশাহীর দুর্গাপুরে প্রতিনিধি কমিটি দিল জাতীয় নাগরিক কমিটি