Thursday , 6 October 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আম্বানিকে ফোন করে হুমকি ‘বেকার যুবকের’! ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

প্রতিবেদক
সনি নিউজ
October 6, 2022 1:11 pm
আম্বানিকে ফোন করে হুমকি 'বেকার যুবকের'! ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক: বুধবার রিলায়েন্স ফাউন্ডেশনের কর্ণধার শিল্পপতি মুকেশ আম্বানি এবং তাঁর পরিবার প্রাণনাশের হুমকি পেয়েছিলেন।
বৃহস্পতিবার এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।
সূত্রের খবর, ওই যুবকের নাম রাকেশ কুমার মিশ্র।

বুধবার রিলায়েন্স ফাউন্ডেশনের কর্ণধার শিল্পপতি মুকেশ আম্বানি এবং তাঁর পরিবার প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। বৃহস্পতিবার এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। সূত্রের খবর, ওই যুবকের নাম রাকেশ কুমার মিশ্র। বিহারের দ্বারভাঙা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। মুম্বই পুলিশের একটি দল তাকে বিহার থেকে নিয়ে আসছে। এই ঘটনায় মুম্বই পুলিশের DCP (জোন ২) নীলোৎপল বলেন, “শিল্পপতি মুকেশ আম্বানিকে হুমকি দেওয়ার ঘটনায় বুধবার রাতে বিহারের দ্বারভাঙা থেকে এক যুবককে আটক করা হয়েছে। তাতে নিয়ে মুম্বই ফিরছে পুলিশের একটি দল।” জানা গিয়েছে, রাকেশ কুমার মিশ্রকে IPC-র 506(2) এবং 507 ধারা অনুযায়ী গ্রেফতার করা হয়েছে। এদিনই তাকে আদালতে তোলা হবে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানাবে মুম্বই পুলিশ, সূত্রের খবর এমনটাই।

উল্লেখ্য, দশমীর দিন রিলায়েন্স ফাউন্ডেশনের-এ ফোন করে আম্বানি পরিবারকে হুমকি দেওয়ার ঘটনা সামনে আসে। জানা গিয়েছে, নীতা আম্বানি , আকাশ এবং অনন্ত আম্বানির পাশাপাশি ফোনে মুকেশ আম্বানিকেও প্রাণে মারার হুমকি দেওয়া হয়। ঘটনাটি সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয় মুম্বই পুলিশের নজরে। শুরু করা হয় তদন্ত। ডিবি মার্গ থানার পুলিশ ফোন কলটি কোথা থেকে করা হয়েছিল, সেই বিষয়ে তথ্য অনুসন্ধান করা শুরু করলেই সামনে আসে রাকেশ কুমার মিশ্রের নাম। জানা গিয়েছে, এই মুহূর্তে ওই ব্যক্তি সম্পূর্ণ কর্মহীন। সেক্ষেত্রে সেই ফোন করেছিল কিনা, যদি তা হয়ে থাকে সেক্ষেত্রে কী উদ্দেশ্য ছিল তার? এই যাবতীয় বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, রিলায়েন্স ফাউন্ডেশনের-এ স্বাধীনতা দিবসের দিন বার তিনেক ফোন করে মুকেশ আম্বানিকে হুমকি দেওয়া হয়েছিল। তাঁর বাড়ি সামনে থেকে বিস্ফোরকভর্তি গাড়ি উদ্ধার নিয়েও শোরগোল পড়ে গিয়েছিল। পরপর একাধিক হুমকির ঘটনার পর মুকেশ আম্বানির সুরক্ষা ব্যবস্থা বাড়িয়ে দেখা হয়েছে। আগে তিনি ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। তা বাড়িয়ে জেড প্লাস করা হয়েছে। দেশের অন্যতম শিল্পপতির সুরক্ষা ব্যবস্থায় যাতে কোনও খামতি না থাকে সেই কারণেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। তাঁর বাড়ির চারিপাশের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বিচ্ছেদের পর হাউমাউ করে কেঁদেছিলেন ক্যাটরিনা

আউটসোর্সিংএ সফল এক তরুণের গল্পে অনুপ্রাণিত হাজার তরুণ

পদ্মার পানির ন্যায্য অধিকার আদায় করেই ছাড়বো: তারেক রহমান”

এক কেজি মরিচের দাম ২৮ লাখ টাকা! রাজশাহীতে চাষ হচ্ছে ‘বিশ্বের সবচেয়ে দামী মরিচ’

নওগাঁয় নৃশংস হত্যাকাণ্ড: জমির লোভে একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা, গ্রেপ্তার ৩

পেশোয়ারের সেনা শিবিরে আগুন

​​​​​​রাজশাহীর বোয়ালিয়া, শাহমখদুম ও কাশিয়াডাঙ্গা থানায় ৩টি নতুন গাড়ি হস্তান্তর

আরডিএ’র নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং নির্মাণ! রাস্তা হারিয়ে দিশেহারা স্থানীয়রা

আরএমপির বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২১

থানায় অভিযোগ দিতে এসে আ.লীগ নেতা গ্রেফতার