বুধবার , ২৬ এপ্রিল ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরডিএ’র নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং নির্মাণ! রাস্তা হারিয়ে দিশেহারা স্থানীয়রা

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ২৬, ২০২৩ ৮:৩২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ আরডিএ’র নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং নির্মাণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

বিল্ডিং মালিক মোঃ খায়রুল আলম। তিনি নগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ কলাবাগান এলাকার বাসিন্দা।
এ নিয়ে একই এলাকার ভুক্তভোগীদের মধ্যে আশরাফুল আলম নামের এক ব্যক্তি রাজশাহী নগর উন্নয়ণ কর্তৃপক্ষ (আরডিএ) বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন। পরে  আরডিএ অথরাইজড অফিসার মোঃ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত একটি নোটিশ প্রদান করা হয়। পরে সেই নোটিশটি বিল্ডিং মালিক মোঃ খায়রুল আলম এবং বোয়ালিয়া মডেল থানার ওসি’কে প্রদান করেন আরডিএ’র ইন্সপেক্টর মোঃ আরিফুল হক।
নোটিশ প্রাপ্তির পর বোয়ালিয়া মডেল থানার সেকেন্ড অফিসার এসআই ইফতেখার আলম সরেজমিনে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দেন। কিন্তু একদিন পরেই পূণরায় বিল্ডিং মালিক তার ইমারাত নির্মাণ কাজ শুরু করেন। যাহা আজ আবদি অব্যহত আছে অভিযোগ ভুক্তভোগীর।
ভুক্তভোগী জানায়, নগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ কলাবাগান এলাকায় ৫তলা বিল্ডিং নির্মাণ করছেন মোঃ খায়রুল আলম। বর্তমানে ১তলা ঢালাই হয়েছে। কিন্তু আরডিএ’র নোটিশ জারি করার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিল্ডিং মালিক নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।
অভিযোগকারীর দাবি, নিয়ম অনুযায়ী বিল্ডিং-এর চারিদিকে ৩ফিট জায়গা ছাড়ার কথা থাকলেও এক ইঞ্চিও জায়গা ছাড়েন নি বল্ডিং মোঃ খায়রুল আলম। ফলে ওই বিল্ডিং-এর আশপাশের ৭টি বাড়ির লোকজন বন্দি হয়ে পড়েছে। বড় কোন জিনিষ ওই গলি দিয়ে প্রবেশ একেবারেই অসম্ভব। কোন রকম পায়ে হাঁটা যাচ্ছে। তবে কেউ মারা গেলে সরু গলি দিয়ে খাটিয়া বের করা যাবে না বলেও জানান তিনি।
এ ব্যপারে জানতে বিল্ডিং মালিক মোঃ খায়রুল আলমের মুঠো ফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ ব্যপারে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার সেকেন্ড অফিসার এসআই ইফতেখার আলম জানান, আরডিএ কর্তৃপক্ষের নোটিশ প্রাপ্তির পর উভয় পক্ষকে মোখিক ভাবে জানানো হয়েছে আগামী (৩০ এপ্রিল) প্রয়োজনীর কাগজপত্র নিয়ে আরডিএ’র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হাজির
আরডিএ’র অথরাইজড অফিসার মোঃ আবুল কালাম জানান, ইমারত আইন লঙ্ঘনের অভিযোগ কাজ বন্ধের জন্য নোটিশ পাঠানো হয়েছে। দুই পক্ষকে আগামী (৩০ এপ্রিল) ডাকা হয়েছে। কাগজপত্র দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

তানোর ভূমি অফিসের কর্মচারী ইমন সাময়িক বরখাস্ত মিশ্রপ্রতিক্রিয়া

রাসিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

নির্বাচন ভালো হয়েছে, পিটার হাসকে বললেন পররাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মাথায় হাতুড়ির আঘাত; মৃত্যু শয্যায় যুবক

রাজশাহীতে স্ত্রীর সহযোগিতায় নারীকে ধর্ষণ, স্বামীসহ গ্রেফরাত ৪

অর্থ পাচারের ক্ষতি পুষিয়ে অর্থনীতি সচল রাখাই বড় চ্যালেঞ্জ: এমপি মিলন

রাজশাহী-৫ আসনে প্রার্থিতা ফিরে পেলেন শিমুল

আড়াই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি, বিএনপি নেতা চাঁদের

রাজশাহী নগরীতে এ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী নগরীতে এ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে সাবেক মেয়র লিটনসহ ৫০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা