Saturday , 21 December 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে যুবদলের নেতার বিরুদ্ধে আওয়ামী নেত্রীর অপপ্রচারমূলক সংবাদের প্রতিবাদ

প্রতিবেদক
sonynews
December 21, 2024 8:38 am

নিজস্ব প্রতিবেদক:‘ রাজশাহীতে স্ত্রী আওয়ামী লীগ করায় স্বামীকে তালাকের জন্য চাপ যুবদল নেতার’ শিরোনামে প্রকাশিত রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাজশাহী বার্তা সহ কয়েকটি জাতীয়, স্থানীয় ও অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। এ বিষয়ে প্রকাশিত সংবাদ একেবারেই অযৌক্তিক, ভিত্তিহীন বলে দাবি জানিয়েছেন যুবদল নেতা মোহাম্মদ ইউসুফ আলী সনি।

যুবদল নেতা সনির দাবি, এটি মূলত আওয়ামী লীগের অপপ্রচারমূলক মিডিয়া সেলের দ্বারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই প্রচার করেন আওয়ামী লীগের শাহমখদুম থানার নেত্রী বিনা মজুমদার। তার নামেই একাধিক অপকর্মের অভিযোগ রয়েছে, যা যে কোনো সাংবাদিক ও প্রশাসনের ব্যক্তি খোঁজ নিলে তার সত্যতা পাবেন। তিনি আমার সম্পর্কে ফুফু হন। তাহলে কিভাবে তাকে আমি এসব কথা বলতে পারি, তা-ই নয় কি!

আর ১৬ই ডিসেম্বরে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তার সাথে আমার কোনো প্রকারের কথোপকথনই হয়নি। তারপরও কিভাবে তিনি আমার বিরুদ্ধে এমন মিথ্যাচার ও অপপ্রচার করছেন তা আমার জ্ঞানে আসছে না। তবে সংবাদে তার মন্তব্য দেখে মনে হচ্ছে, তিনি আওয়ামী লীগের প্রোপাগান্ডা ছড়ানোর উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বিএনপি সহ সমসাময়িক গণঅভূত্থ্যান ও বিপ্লবকে ছোট করে দেখানোর উদ্দেশ্যে আওয়ামী লীগের প্ররোচনায় বিনা মজুমদার এসব করেছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এসব ঘটনায় থানা কিংবা কোথাও কোনো অভিযোগ নেই। সংবাদটি শুধুমাত্র অভিযোগকারীর মিথ্যা জবানবন্দির মাধ্যমে করা হয়েছে। এমনকি সংবাদে আমাকে আত্মপক্ষ সমর্থন করার কিংবা আমার সাক্ষাৎকার না নিয়েই সংবাদ প্রচার করা হয়েছে। তার এই মিথ্যাচার ও উদ্দেশ্যে প্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

মো: ইউসুফ আলী সনি
আহবায়ক কমিটির সদস্য চন্দ্রিমা থানা
যুবদল রাজশাহী মহানগর রাজশাহী।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত রাবি সমন্বয়ক শহীদ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ, আইজিপি

সরকার ও দল থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল

বৈকালী সংঘের কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন

তিন দফা দাবিতে রাবির প্রশাসন ভবনে তালা দেওয়ার হুঁশিয়ারি

রাবি’র রেল স্টেশনে শিক্ষার্থীদের অবরোধ, আটকা পড়েছে ৬টি ট্রেনের যাত্রী

সিজারে প্রসূতির মৃত্যু: গোদাগাড়ী মডেল হাসপাতাল ঘিরে শত অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন

সিলেটে পরিবহন শ্রমিকদের ধর্মঘট

ন্যায় ও শান্তিপূর্ণ ভোটের দাবিতে রাজশাহীতে জামায়াতের গণমিছিল

ময়মনসিংহ বিভাগে অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী সংকট