রবিবার , ১৭ ডিসেম্বর ২০২৩ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বৈকালী সংঘের কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ১৭, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর সবচেয়ে পুরো ও ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান বৈকালী সংঘ। ১৯৭৬ সালে রইস উদ্দীন বাবু, মনিরুজ্জামান ছানা, সাইদুজ্জামান কণা, বদরুজ্জামান রনি, মির্জা আশিক উদ্দিনসহ বেশ কয়েকজন ক্রীড়া অনুরাগীদের নিয়ে প্রতিষ্ঠিত হয় সংঘটি। আজ বিকেলে সংঘটির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ব্যান্ড, বাঁশি, ঢোল ও বিশালাকার বর্ণাঢ্য র‌্যালীর পর ৪৭ পাউন্ডের কেক কেটে পালিত হয় ঐতিহ্যবাহী বৈকালী ক্রীড়া সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী।

এর আগে ‘বিজয়ের উল্লাসে হকি- ২০২৩’ স্লোগানকে সামনে রেখে সকালে অংকন প্রতিযোগিতা, ক্রিকেট ও হকি খেলার মাধ্যমে ‍শুরু হয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বৈকালী সংঘের সভাপতি এ.ওয়াই.এম মনিরুজ্জামান।

বৈকালী সংঘের সভাপতি এ.ওয়াই.এম মনিরুজ্জামান জানান, এই সংঘ রাজশাহী একটি ঐতিহ্যবাহী ক্রীড়া সংঘ। আমাদের এই সংঘে ১৪০ জন হকি ও ৯৭ জন ক্রিকেট প্লেয়ার আছে। এদের মধ্যে ১৫ জন নারী প্লেয়ারও আছে। বাংলাদেশের বহু হকি প্লেয়ার এই সংঘ থেকে খেলে দেশের সুনাম অর্জন করেছে। বর্তমানে কৃষ্ণা, তাহের, রাব্বি, রহিত, মিলন সহ অনেকেই বাংলাদেশ ন্যাশনাল হকি টিমের প্লেয়ার। আবার এখান থেকে ওমি ও লিটুও বাংলাদেশ ক্রিকেটের জাতীয় টিমে খেলেছে।

শুধু তাই নয়, এই বৈকালী সংঘ থেকে খেলে আমাদের অনেক ছেলেরা নৌ, বিমান, সেনা, বিজিবি ও ফায়ার সার্ভিসের টিমে খেলে চাকরি করে অনেক ভালো আছে। অনেকের পরিবার স্বচ্ছল হয়েছে। আমাদের প্রচেষ্টা রয়েছে- বর্তমানে মোবাইলে আসক্ত যুব সমাজকে মাঠে ফেরানো এবং খেলাধুলায় সম্পৃক্ত করিয়ে দক্ষ খেলোয়াড় বানানো। যেনো তারা দেশের সুনাম অর্জন করতে পারে। এক্ষেত্রে জেলা প্রশাসক, জেলা ক্রীড়া সংস্থা ও সংশ্লিষ্টদের সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেন বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

স্কুলছাত্রের ব্যাগে মিলল কনডম, অতঃপর…

ভাইরাল হওয়ার নেশায় বিদেশি পর্যটকদের বিব্রত, সমালোচনায় কনটেন্ট ক্রিয়েটররা

ঈদে ব্যতিক্রমী উদ্যোগ: রাজশাহী সিটি কর্পোরেশন-এর ট্রেন যাত্রী সহায়তা কার্যক্রমের সফল সমাপ্তি

আইন-কানুন ও সংবিধানের কবর রচনা করা হয়েছে: রিজভী

শিরোইল কলোনিতে টিউবওয়েল মেরামতে তরুণ ফায়সাল শেখের উদ্যোগে স্বস্তি ফিরেছে স্থানীয়দের

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাজশাহীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, শিক্ষক কারাগারে

রাজশাহীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, শিক্ষক কারাগারে

রুয়েটের উপাচার্য: বিকল্প উৎস খুঁজে তা ব্যবহারের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে

নগরীতে দুই চিকিৎসককে হত্যার একদিন না যেতেই আরও এক চিকিৎসককে পিটিয়ে জখম

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু