শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

প্রতিবেদক
sonynews
অক্টোবর ১৬, ২০২৬ ১২:০৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) কর্তৃক মহানগরের ১৬ নম্বর ওয়ার্ডের কলিমনগর সেন্ট লুইসপাড়া ও কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক এবং প্রধান ফটক হতে পবিত্র পরিবার ক্যাথলিক গির্জার সীমানাপ্রাচীর পর্যন্ত ইউনিব্লক রাস্তা নির্মাণ কাজ বাস্তবায়ন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় ফলক উন্মোচন ও ফিতা কেটে কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় প্রধান ফটকের পাশে একটি গাছের চারা রোপণ করেন রাসিক প্রশাসক।

এ সময় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার বাসিন্দারা আমার কাছে প্রায় ১৬টি দাবি জানিয়েছিলেন। এর মধ্যে প্রধান ফটক ও সড়ক নির্মাণ, আলোকায়নসহ প্রায় ১৪টি দাবি বাস্তবায়ন করা হয়েছে। বাকি দাবিগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।”

অনুষ্ঠানে রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী ইউসুফ আলী ঈশা, উপসহকারী প্রকৌশলী সানোয়ার ইসলাম ছবি, পবিত্র পরিবার ক্যাথলিক গির্জার
পালপুরোহিত ফাদার লিটন কস্তা, গ্রামপ্রধান রাফায়েল মুর্মু, মাইকেল মারান্ডি ও মঞ্জু বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর সেচ্ছাসেবক দল সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, মহানগর যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোঃ রনি হোসেন রাহুল,
মহানগর মহিলা দলের ক্রীড়া সম্পাদীকা বীথী মনি, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক সারওয়ার পারভেজ রকি সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক নির্মাণ, সড়ক উন্নয়ন ও আলোকায়নসহ বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়ন করায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। এসব উন্নয়নকাজের ফলে এলাকার সৌন্দর্য বৃদ্ধি, যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জনসাধারণের চলাচল আরও সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বহিরাগতদের নিয়ে বোর্ড চেয়ারম্যানকে লাঞ্ছিত: দুই কর্মকর্তা বরখাস্ত

আরএমপির অভিযানে তিন মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে মাদ্রাসা ছাত্রকে চাপা দিয়ে পালানোর সময় ট্রাকচালক গ্রেপ্তার

রাজশাহী রেলওয়ের ডিপো থেকে তেল পাচার, ২৫০ লিটার ডিজেল জব্দ

মদীনাতুল উলুম কামিল মাদ্রাসাকে জাতীয়করণের আশ্বাস মন্ত্রীর

নতুন মন্ত্রিসভা: বাদ পড়লেন বাঘা বাঘা ১৪ মন্ত্রী

রাজশাহীতে যুবলীগ নেতাকে ধরিয়ে দেওয়ার জেরে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ

রাজশাহীর গোদাগাড়ীতে দুই কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ীতে দুই কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামে অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ

ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে জয়শঙ্করের বিবৃতি