বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপির অভিযানে তিন মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় নগদ অর্থ, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।

আজ ১০ সেপ্টেম্বর রাত ২টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ সপুরা মঠপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে শাহমখদুম থানার টিটিসি (কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র) এলাকার মো: বেল্লাল হোসেনের ছেলে নাফিউল হক রাইম (২৭) এবং সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার ঝিকিড়া দক্ষিণপাড়া গ্রামের খোন্দকার তৌহিদুর রহমানের ছেলে খোন্দকার হেদায়েতুল ইসলাম হৃদয় (২৭)-কে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১ বোতল (৩৭৫মি.লি) (CAREW’S IMPERIAL WHISKY) নামীয় বিদেশী মদ উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিদ্বয় পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রি করে আসছে।

তাছাড়াও বোয়ালিয়া থানা পুলিশ গত ০৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে মথুরডাঙ্গা চৌরাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মন সন্তাষ গ্রামের মৃত আ: মালেকের ছেলে বর্তমানে বোয়ালিয়া থানার ম্যাচ ফ্যাক্টরীর মোড়ে বসবাসরত মো: আমিনুল ইসলাম (৩০)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১ হাজার ৩শ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

প্রচণ্ড রাগের সময় কী করবেন?

রাজশাহীতে নিখোঁজ রজনীগন্ধা পরিবহনের মালিক

এবার রাজশাহীতে সেই ভুয়া পুলিশ অফিসারকে গণধোলাই দিলো শিক্ষার্থীরা !

রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী বাবু আটক

সরকার জোর করে ক্ষমতায় থাকতে চায় : মিনু

রাজশাহীতে প্রধানমন্ত্রী আগম উপলক্ষে কাটাখালি পৌর আ’লীগের বর্ধিত সভা

পাঁচ মামলায় ক্ষমা, তবে সু চি গৃহবন্দিই

আহ্সান উল্লাহ মাস্টার ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে অবিচল শ্রমিক নেতা: রাষ্ট্রপতি

রাকসু জিএসের আচরণ নিয়ে উদ্বেগ: মানসিক স্বাস্থ্য মূল্যায়নের দাবিতে রাবি ছাত্রদলের মানববন্ধন

বিএনআরপি’র রাজশাহী মহানগর কমিটি গঠন: সুমন আহবায়ক, ফায়সাল সদস্য সচিব, রাজু যুগ্ম আহবায়ক