Friday , 28 October 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ওসির দাম্ভিকতায় জুম্মার নামাজ পড়তে পারলেন না শতাধিক মসুল্লী

প্রতিবেদক
সনি নিউজ
October 28, 2022 6:09 pm
রাজশাহীতে ওসির দাম্ভিকতায় জুম্মার নামাজ পড়তে পারলেন না শতাধিক মসুল্লী

স্টাফ রিপোর্টার: রাজশাহী রেলওয়ে থানায় সদ্য যোগদানকৃত ওসি গোপাল কুমার এর নতুন নিয়মে শতাধিক মসুল্লীর জুম্মার নামাজ আদায় করতে পারেন নি।

রাজশাহী রেলওয়ে ষ্টেশন এর পাশে অবস্থিত রাজশাহী রেলওয়ে ষ্টেশন জামে মসজিদ। এ মসজিদে প্রায় চার শতাধিক মসুল্লী জুমার নামাজ আদায় করে থাকেন। রাজশাহী রেলওয়ে ষ্টেশনে জরুরী বিভাগে কর্মরত অর্ধ শতাধিক কর্মকর্তা কর্মচারী এবং শতাধিক ট্রেনের যাত্রী ষ্টেশনের পার্শ্বেল ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দপ্তরের মধ্য দিয়ে এবং রাজশাহী রেলওয়ে থানার সামনে দিয়ে জুম্মআর নামাজ আদায় করতে যান। রাজশাহী রেলওয়ে থানায় সদ্য যোগদানকৃত ওসি গোপাল কুমারের নতুন নিয়মে থানার মূল ফটক বন্ধ থাকে।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে জুম্মার নামাজ শেষে জুম্মার নামাজ বঞ্চিত মুসুল্লীরা থানা সামনে অবস্থান নেয়।
এ সময গেটে কর্মরত পুলিশ সদস্যকে মসুল্লীরা প্রশ্ন করলে নামাজের সময় গেটবন্ধ রাখা হলো কেন এখন প্রশ্ন করলে, এ সময় ওসি গোপাল কুমার বেরিয়ে আসেন এবং দাম্ভিকতার সাথে বলেন, অতীতের কথা ভুলে যান, আমি যতদিন এখানে আছি ততদিন আমার নিয়মেই চলতে হবে। রেলওয়ে পুলিশ ও মসুল্লীদের বাকবিতন্ডার এক পর্যায়ে বোয়ালিয়া থানার আওয়ামী নেতা আনোয়ার হোসেন রাজাসহ স্থানীয় আরো অনেকে এসে মসুল্লীদের শান্ত করেন।

এ বিষয়ে আনোয়ার হোসেন রাজা ওসির রুমে প্রবেশ করলে ওসি বলেন আজ সন্ধ্যা অথবা আগামীকাল বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এরপরে মসুল্লীরা সেখান থেকে চলে যান।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ গোপাল কুমারের সাথে তার ব্যবহৃত সরকারী সেল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন নি।

এ ব্যাপারে রাজশাহী রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার বলেন, বিষয়টি তার জানা নেই। বিকল্প কোন গেট তৈরী করা যায় কিনা এ বিষয়ে ভববেন তিনি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

“৯০ দিনের মধ্যে রেলশ্রমিক ও কর্মচারী দলের কাউন্সিল”

শিরোইল কলোনি প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন ডি ম্যাক্স

নবীন-প্রবীণ সমন্বয়ে মন্ত্রিসভা করতে চায় বিএনপি

ক্ষমতা হারানোর ভয়ে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে সরকার: মান্না

রাজশাহী সাংবাদিক সংস্থার আত্মপ্রকাশ আহবায়ক আজিবর, সদস্য সচিব ফয়সাল

সরকারি স্বীকৃতি পেল নেসকো বিএনপি শ্রমিক কর্মচারী ইউনিয়ন, সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে ঘিরে উচ্ছ্বাস

ভারতে সারোগেসির আড়ালে শিশু কেনা-বেচার চাঞ্চল্যকর তথ্যে তোলপাড়

সাংবাদিকরা সোর্স প্রকাশে বাধ্য নয় : হাইকোর্ট

সাংবাদিকরা সোর্স প্রকাশে বাধ্য নয় : হাইকোর্ট

রাজশাহীতে সেই অবরুদ্ধ আ. লীগ নেতাকে বাবার জিম্মায় ছাড়লো পুলিশ

দখল-দূষণ মুক্ত রাখতে কাগজের নৌকা ভাসিয়ে শিশুদের নদী দিবস পালন