রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দখল-দূষণ মুক্ত রাখতে কাগজের নৌকা ভাসিয়ে শিশুদের নদী দিবস পালন

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৫, ২০২২ ১১:৪৬ পূর্বাহ্ণ

বিশ্ব নদী দিবসে সুন্দরবন অঞ্চলের নদ-নদী দখল ও দূষণ মুক্ত রাখার দাবি জানিয়ে শিশুরা কাগজের রঙিন নৌকা মোংলা নদীতে ভাসিয়েছে। এ বছর ‘আমাদের জনজীবনে নৌপথ’ শ্লোগানে বিশ্ব নদী দিবস পালিত হচ্ছে।

দিবসটি উদযাপন উপলক্ষে রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে মোংলা নদীর মামার ঘাটে উপজেলা প্রশাসন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপারস বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে নদী দিবস পালিত হয়েছে। প্রতীকী কাগজের নৌকা ভাসানো কর্মসূচির আগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার সকালে মোংলা নদীর মামার ঘাটে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) মোংলার আহ্বায়ক মো. নূর আলম শেখ। এসময় তিনি বলেন, হাইকোর্ট বলেছেন- নদী একটি জীবন্ত সত্ত্বা। তাই নদী-খালকে যারা হত্যা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। ক্ষমতার প্রভাবে মানুষ নদী দখল করছে। নদী আমাদের জনজীবনের সঙ্গে সম্পৃক্ত। নদী দখলদারদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, সরকার টেকসই উন্নয়ন কর্ম পরিকল্পনার অংশ হিসেবে নদী-খালের অবৈধ দখলদারদের উচ্ছেদ করছে। মোংলা উপজেলায়ও ৫৫টি সরকারি খাল দখল করে রাখা হয়েছে, যা উচ্ছেদের জন্য অভিযান চলছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার স্থাপনে রাসিকের সহযোগিতা

রাজশাহী নগরীতে ট্রাকের সাতে মোটরসাইকেলের সংঘর্ষ নিহত ২

নওগাঁর নিয়ামতপুরে কৃষক লীগ নেতা বুদুর নেতৃত্বে ওয়াকফ স্টেট দখলের চেষ্টা

Best things your fitness trainer Is thinking during

রাজশাহীতে মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের দুই সদস্য আহত , আটক ৩

বাংলাদেশ-ভারতকে যে বার্তা দিলো আমেরিকা

রাজশাহীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

রাজশাহীর ৮টি জেলায় ৩২ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন

চারঘাটে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত: দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা, ভেজাল পণ্য জব্দ

রাজশাহী নগরীর রেলগেটে চাঁদাবাজের দৌড়াত্মে অতিষ্ট ফুটপাতের ব্যবসায়ীরা