Wednesday , 17 September 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাকসু নির্বাচন: ৬ দফা দাবি তুলে ধরলো ছাত্রদল

প্রতিবেদক
sonynews
September 17, 2025 10:13 am

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনকে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে ছয় দফা দাবি উত্থাপন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেন ছাত্রদলের নেতারা।

ছাত্রদলের পক্ষ থেকে যেসব দাবি উত্থাপন করা হয়েছে, তার মধ্যে রয়েছে—
১. ভোটে স্বচ্ছতা নিশ্চিত করতে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার।
২. ভুয়া ও জাল ভোট ঠেকাতে ছবি-যুক্ত ভোটার তালিকা বাধ্যতামূলক করা।
৩. ডিজিটাল কারচুপি রোধে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা।
৪. ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে শুধুমাত্র ভোট প্রক্রিয়ায় সম্পৃক্ত বৈধ কার্ডধারীদের প্রবেশাধিকার।
৫. কেন্দ্রের আশপাশে জটলা রোধে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা।
৬. লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে কালো টাকার প্রভাব বন্ধ ও আচরণবিধি পর্যবেক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন, এই দাবিগুলো শুধুমাত্র আমাদের নয়, সব প্যানেল ও প্রার্থীদের সঙ্গে আলোচনা করেই দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে—স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে। ম্যানুয়াল গণনা সময়সাপেক্ষ হলেও জনবল থাকলে তা সম্ভব। আমরা আশা করি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।”

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, “ছাত্রদলের দাবিগুলো গুরুত্বপূর্ণ। শুধু ম্যানুয়াল ভোট গণনার বিষয়টি বাস্তবায়ন কিছুটা কঠিন, কারণ এটি সময় ও শ্রমসাধ্য। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেটার অভিজ্ঞতা পেয়েছি। তবে বাকি দাবিগুলোর বাস্তবায়নে আমরা আন্তরিক। ইনশাআল্লাহ, সবকিছু ঠিক থাকলে একটি সুষ্ঠু নির্বাচন হবে। ইতোমধ্যে সিদ্ধান্ত হয়েছে—ভোট হবে স্বচ্ছ ব্যালট বাক্সে। বাকি দাবিগুলো নিয়েও কাজ চলছে।”

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

‘দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না’

ছোবলের পর জীবন্ত সাপ নিয়েই হাসপাতালে হাজির যুবক

বৃদ্ধ মায়ের কাছ থেকে প্রতারণা করে জমি লিখে নেবার অভিযোগে সংবাদ সম্মেলন

তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা

রেলসেবার মানোন্নয়নে পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএমের সঙ্গে বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের মতবিনিময়

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিবকে আরডিএ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের ৩৯ আসনেই বিএনপির বিজয় হবে: মিজানুর রহমান মিনু

রাজশাহীর গোদাগাড়ীতে ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার

খাদ্য পরিদর্শক সাকিলার বিরুদ্ধে ৭ লাখ টাকা উৎকোচ দাবির অভিযোগ

রাজশাহীতে প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ ছবি ফাঁস, বিচার চাইলেন কলেজছাত্র