রবিবার , ২৬ জুলাই ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা

প্রতিবেদক
sonynews
জুলাই ২৬, ২০২৬ ৫:০২ পূর্বাহ্ণ

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে জমি নিয়ে বিরোধের জেরে বর্গাচাষীকে হাতুড়ী দিয়ে পিটিয়ে পাঁ ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উপজেলা পাঁচন্দর ইউপির  কৃষ্ণপুর বাজারে। রক্তাক্ত গুরুতর পাঁ ভাঙ্গা আহত বর্গা চাষী শামিম আলীকে (৪৫)উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে  উপজেলার কচুয়া জিতপুর গ্রামের আশরাফ আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, কৃষ্ণপুর গ্রামের পল্লী চিকিৎসক মুনসুর রহমানের ৭ বিঘা জমি প্রায় ৮ বছর ধরে বর্গা নিয়ে চাষবাদ করে আসছেন শামিম। ওই জমি নিয়ে চলমান মামলা প্রতিপক্ষ কচুয়া জিতপুর গ্রামের আতাউর রহমানের পুত্র রায়হান ও এমদাদের বিরুদ্ধে আদালত কর্তৃক নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও প্রতিপক্ষ রায়হান ও এমদাদ বর্গাচাষী শামিমকে জমিতে বোরো ধান রোপনে নিষেধ করে। সম্প্রতি ওই জমিতে বর্গা চাষী শামিম রোপা আমন ধান রোপন করেছেন।
শনিবার সন্ধ্যায় বর্গাচাষী শামিম কৃষ্ণপুর হাটে বাজার করতে আসলে তাকে একা পেয়ে রায়হান ও এমদাদ পূর্ব পরিকল্পিতভাবে হাতুড়ি নিয়ে প্রকাশ্য হামলা চালিয়ে শামিমকে পিটিয়ে পাঁ ভেঙ্গে দেয়াসহ রক্তাক্ত ও গুরুতর ভাবে আহত করেন। এসময় বাজারে উপস্থিত জনতা এগিয়ে তাকে রক্ষা করেন এবং আহতের পরিবারকে খবর দিয়ে ভ্যান যোগে হাসপাতালে প্রেরণ করেন।
এবিষয়ে জমির মালিক কৃষ্ণপুর গ্রামের মুনসুর রহমানের জামাই মিজানুর রহমান বলেন, ওই জমির সকল কাগজপত্র আমাদের বৈধ এবং দীর্ঘদিন আমাদের দখলেই রয়েছে। প্রতিপক্ষরা হঠাৎ ওই জমি গায়ের জোরে দখলে নেয়ার চেস্টা করছে। তিনি বলেন, আদালতে চলমান মামলায় প্রতি পক্ষদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা রয়েছে। তারা অন্যায় ভাবে বর্হাচাষী শামিমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাঁ ভেঙ্গে দিয়েছে। আহত শামিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি থানায় জানানো হয়েছে এবং মামলা করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি। তবে, চেষ্টা করেও প্রতিপক্ষ হামলাকারীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ঘটনার খবর পেয়েছি পরিস্থিতি একন নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
পুঠিয়া রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি আরিফ-সাধারণ সম্পাদক রুবেল

পুঠিয়া রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি আরিফ-সাধারণ সম্পাদক রুবেল

ডাঃ তাহসীন বাহার সুচনার বিজয়ে কুমিল্লার লন্ডন প্রবাসীদের ইফতার ও মিষ্টি বিতরন

প্রধানমন্ত্রীকে কটূক্তি : মহিলা দল নেত্রী স্মৃতির হাইকোর্টে জামিন

প্রধানমন্ত্রীকে কটূক্তি : মহিলা দল নেত্রী স্মৃতির হাইকোর্টে জামিন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড

দীর্ঘ ১৬ বছর পর আবার চালু হলো রাজশাহীর ঐতিহ্যবাহী দামকুড়া পশুহাট

রাজশাহীর মোহনপুরে পল্লী বিদ্যুতের আগুনে পুড়লো পান বরজ

রাজশাহীতে পর্যাপ্ত সার মজুত, কৃত্রিম সংকট করলে কঠোর ব্যবস্থা

রাজশাহীতে শাবল দিয়ে স্ত্রীকে নির্মমভাবে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেফতার

রাতে গার্মেন্টস শ্রমিক, দিনে পুলিশের বেশে প্রতারণা

রাতে গার্মেন্টস শ্রমিক, দিনে পুলিশের বেশে প্রতারণা