বৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহে মিলল অন্য আহতের কাটা পা

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ১, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় বালুবাহী ট্রাকের চাপায় নিহত চারজনের একজন নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সেন্টু (৪৫)। তবে মরদেহ দাফনের আগে এক অস্বাভাবিক ঘটনায় চরম বিপাকে পড়েছে নিহতের পরিবার।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে দুর্ঘটনার পর পুঠিয়া হাইওয়ে থানা পুলিশ পরিচয় শনাক্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। পরে মরদেহ বাড়িতে আনার পর গোসলের প্রস্তুতিকালে দেখা যায়, মরদেহের সঙ্গে একটি কাটা বাড়তি পা রয়েছে।

স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ঝন্টু আলী জানান, মরদেহ গোসলের জন্য প্রস্তুত করতে গিয়ে প্যাকেট খুলতেই বিষয়টি তার নজরে আসে। সঙ্গে সঙ্গে তিনি পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে পরিবারের পক্ষ থেকে পুলিশকে অবহিত করা হয়।

নিহতের চাচাতো ভাই কামরুল ইসলাম বলেন, অতিরিক্ত একটি পা থাকার খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশ পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানায়, একই দুর্ঘটনায় আহত এক ব্যক্তির দুই পা বিচ্ছিন্ন হয়েছে এবং তার পরিবার পায়ের সন্ধান করছে। পরে নিশ্চিত হওয়া যায়, ওই আহত ব্যক্তির একটি পা ভুলবশত সেন্টুর মরদেহের সঙ্গে চলে এসেছে।

পুলিশ বিষয়টি সংশ্লিষ্ট পরিবারের কাছে জানালে তারা অতিরিক্ত পা নিতে রওনা হন বলে জানান কামরুল ইসলাম।

জানান, দুর্ঘটনায় রায়হানের দুই পা ও এক হাতের কবজি বিচ্ছিন্ন হয়। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পায়ের সন্ধানে পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, একটি পা বাগাতিপাড়ায় নিহত সেন্টুর বাড়িতে রয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে ঝলমলিয়া এলাকায় বালুবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই চারজন নিহত হন। স্থানীয়দের ধারণা, দুর্ঘটনার পর তাড়াহুড়ো করে মরদেহ উদ্ধার ও হস্তান্তরের কারণেই এ ধরনের অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

পুলিশ লাইন স্কুল কান্ডে দুই মামলায় জামিন পেলেন আসামিরা

সিএএ স্থগিত হোক দেশে, সুপ্রিম কোর্টে মামলা দায়ের

পদ্মা আবাসিকে স্কুল শিক্ষিকা ছিনতাইয়ের কবলে, নিয়ে গেছে মোবাইল ফোনসহ নগদ টাকা

রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে মসজিদ কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে উত্তেজনা, পুলিশি পাহারায় নামাজ

নগর ভবন পরিদর্শনে রাসিক প্রশাসক ও আরএমপি কমিশনার

‘বাইডেন মানসিক ভারসাম্যহীন’

নেপালে সোমবার ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

নেপালে সোমবার ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

রামেক হাসপাতালে কোটি টাকার দরপত্রে অনিয়মের অভিযোগ

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সিটি কর্পোরেশন ট্রাস্কফোর্স কমিটির আলোচনা সভায় অনুষ্ঠিত