শনিবার , ৮ মার্চ ২০২৫ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিএনপি নেতার ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার

প্রতিবেদক
sonynews
মার্চ ৮, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ

হিটলার হোসেন: রাজশাহীতে রেললাইন থেকে বিএনপি নেতার ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টায় রাজশাহী নগরের উপকণ্ঠ হুজরাপুকুর এলাকায় লাশটি পাওয়া যায়। তার নাম মোবাশ্বের হোসেন (৩০)।

মোবাশ্বের হোসেন নগরের ঘোড়ামারা বোয়ালিয়াপাড়া মহল্লার বাসিন্দা। তার বাবার নাম মোশাররফ হোসেন। তিনি রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপুর সৎ ভাই। রাতেই মোবাশ্বেরের লাশ উদ্ধার করা হয়। তিনি রেললাইনে মাথা দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করছে পুলিশ।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘রেললাইনে লাশটি পাওয়া গেছে। গলা থেকে মাথা প্রায় বিচ্ছিন্ন অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

ওসি জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত

দেউলিয়া হয়ে গিয়েছিলেন অমিতাভ, কত টাকার দেনা ছিল বিগ বি'র?

দেউলিয়া হয়ে গিয়েছিলেন অমিতাভ, কত টাকার দেনা ছিল বিগ বি’র?

রাজশাহীতে ৩৮ হাজার ৯০০ আখচাষির জন্য ১২ কোটি টাকা প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীর

রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে

রাজশাহী নগরীর বাজে কাজলায় ঘরে ঢুকে টাকা চুরি! চিনে ফেলায় যুবককে রড দিয়ে পিটিয়ে জখম

রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত

রাসিক মেয়রের সাথে রাজশাহীতে নবনিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক মেয়রের সাথে রাজশাহীতে নবনিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রেললাইন কেটে ফেলায় ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত হয়ে নিহত ১

রেলের পাথর, রাজনৈতিক হাতিয়ার: রাজশাহীতে অপশাসনের নগ্ন চিত্র” আকতার গ্রেফতার

স্ত্রীর মামলায় এসপি কারাগারে, ক্ষোভে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা