বুধবার , ২৮ অক্টোবর ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পুঠিয়ার বিয়ের দাওয়াত ফিরিয়ে নেওয়াকে কেন্দ্র করে হত্যা, প্রধান অভিযুক্ত স্বাধীন গ্রেফতার

প্রতিবেদক
sonynews
অক্টোবর ২৮, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে রুহুল আমিন হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোঃ স্বাধীনকে (২০) কুষ্টিয়া থেকে গ্রেফতার করেছে এসআরবি এর যৌথ অভিযানিক দল।

বুধবার (২৭ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বরিয়া গ্রামে আসাদুল আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআরবি -৫, রাজশাহী ও এসআরবি -১২, কুষ্টিয়া।

বুধবার সন্ধ্যায় এসআরবি -৫, রাজশাহীর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এসআরবি জানায়, গত ১৬ অক্টোবর বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে রুহুল আমিনকে হাতুড়ি ও কাঠের টুকরা দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় স্বাধীন ও তার বাবা মোঃ শাহিনকে আসামি করে ১৯ অক্টোবর পুঠিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে তারা পলাতক ছিলো।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার স্বাধীন হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে বলে জানিয়েছে এসআরবি। পরে তাকে কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, স্থানীয়দের হাতে ধোলাই”

রবীন্দ্রনাথের রাজনৈতিক দর্শনের সীমানা: শেষ পর্ব

রাজশাহী মহানগরীতে ফেলে যাওয়া গাঁজা ও মোটরসাইকেল জব্দ

ক্যাশলেস রাজশাহী’ কার্যক্রমের উদ্বোধন, পুবালী ব্যাংকের ১৪ ইলেকট্রনিক বুথ চালু

দুর্গাপূজায় বাংলাদেশ থেকে বড় সাইজের ৫ হাজার টন ইলিশ চায় ভারত

রাজশাহীর চারঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল

ইসলামী ব্যাংক নিউমার্কেট শাখা রাজশাহীর উদ্যোগে আলেমদের নিয়ে মতবিনিময় সভা

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়