সোমবার , ১১ সেপ্টেম্বর ২০২৩ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দুর্গাপূজায় বাংলাদেশ থেকে বড় সাইজের ৫ হাজার টন ইলিশ চায় ভারত

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ১১, ২০২৩ ৮:৫০ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরই বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করে ভারত। এবারও বিপুল পরিমাণ ইলিশ আমদানি করতে চায় দেশটি। সোমবার ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এবার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ৫ হাজার টন ইলিশ মাছ আমদানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

তবে কেন্দ্রীয় একটি সূত্রের বরাত দিয়ে খবরে আরও বলা হয়—ভারতের প্রত্যাশার সমান না হলেও গত বছরের তুলনায় এবার আরও বেশি পরিমাণ ইলিশ রপ্তানি করার পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকার।
গত বছর (২০২২ সাল) ২ হাজার ৯০০ টন ইলিশ পাঠানোর অনুমতি পেলেও মাত্র ১ হাজার ৩০০ টন পাঠাতে পেরেছিলেন বাংলাদেশি রপ্তানিকারকেরা।

বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় সূত্র দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, যেসব প্রতিষ্ঠানকে রপ্তানির অনুমতি দেওয়া হবে, তারা সে অনুযায়ী কাজ করছে কি-না তা কঠোর নজরদারিতে রাখবে সরকার।

বাংলাদেশ থেকে ৫ হাজার টন ইলিশ আমদানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মূলত কলকাতা ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। ইতিমধ্যে সংগঠনটির পক্ষ থেকে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে চাহিদার কথা জানিয়ে চিঠিও পাঠিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, গত বছর পূজা উপলক্ষে ২ হাজার ৯০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলেও মাত্র ১ হাজার ৩০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছিল। এ বছর তারা ৫ হাজার মেট্রিক টন ইলিশ আমদানি করতে চায় বাংলাদেশ থেকে।

চিঠিতে আরও বলা হয়, ঢাকার ইলিশ শুধু রপ্তানিযোগ্য সুস্বাদু মাছই নয়, কলকাতার মানুষ এটাকে ঢাকার পাঠানো বহু মূল্যবান উপহার হিসেবে বিবেচনা করে। এ ছাড়া চিঠিতে উন্নত গুণাগুণ সমৃদ্ধ বড় সাইজের ইলিশও চেয়েছে সংগঠনটি।

বিপরীতে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারও ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। ইতিমধ্যে প্রায় ১০০ প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির অনুমোদন চেয়ে আবেদন করেছে। তবে কী পরিমাণ ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি।
উল্লেখ্য, ২০১২ সাল থেকে দুর্গাপূজার উপলক্ষে প্রতি বছরই কলকাতায় ইলিশ পাঠিয়ে আসছে ঢাকা।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

নারীর অসহাত্বকে পুঁজি করে পরের জমি দখলের চেষ্টা: থানায় চাঁদাবাজির অভিযোগ

শেখ হাসিনা ট্রাম্পের ছবি আশ্রয় করে বাঁচতে চান: মেজর হাফিজ

চীনের রাষ্ট্রদূতের সাথে রাসিক মেয়র লিটনের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক

চীনের রাষ্ট্রদূতের সাথে রাসিক মেয়র লিটনের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক

একই নামে অনলাইন নিউজ পোর্টাল খুলে প্রতারণার অভিযোগ

রাজশাহীতে কোকো স্মৃতি টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন

শিশুটি আছিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর অংশগ্রহণে পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ

রাজশাহীর পদ্মায় গোসলে নেমে আরো ২ শিশুর মৃত্যু

দেশীয় মাছ ও শামুক সংরক্ষণের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

বাংলাদেশ পুলিশ একাডেমিতে বৃক্ষরোপণ করলেন স্বরাষ্ট্র মন্ত্রী