বুধবার , ২৮ অক্টোবর ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর চন্দ্রিমা থানায় নেতাকর্মীদের বিজয় র‍্যালি

প্রতিবেদক
sonynews
অক্টোবর ২৮, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর চন্দ্রিমা থানা যুবদলের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে বিজয় র‍্যালি ও দলীয় কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

কর্মসূচিতে চন্দ্রিমা থানা যুবদল নেতা ইউসুফ আলী সনি, মাহফূজ আলী মানিক, আশরাফুল হুদা সিয়াম, আব্দুস সাত্তার রানা ও ছাত্রদল নেতা জুনায়েদ হোসেন জিম ও আলভী আলী খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে রাজশাহী মহানগর যুবদলের কর্মসূচিতে অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সাংগঠনিক ঐক্য এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় লক্ষ করা যায়।

নেতাকর্মীরা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচি স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে কাউন্সিলর ও আ.লীগ নেতার দ্বন্দ্ব, একজন গুলিবিদ্ধ

ইন্টিগ্রেটেড হল ম্যানেজমেন্ট সফটওয়্যার’ : রুয়েটের আবাসিক হল ব্যবস্থাপনায় যুগান্তকারী পরির্তন

চাঁদ-এর কথাটি বিচ্ছিন্ন কোন কথা নয়, সেটা তারেক জিয়ার কথা: খায়রুজ্জামান লিটন

বিভিন্ন কর্মসূচিতে মেহেরপুরের মুজিবনগরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

রাজশাহীতে ২০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মিলারের কূটকৌশলে চালের দাম বাড়তি

রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

বিএনপি নেতার মৃত্যু: অভিযানে থাকা সব সেনা সদস্যকে প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের