মঙ্গলবার , ১১ অক্টোবর ২০২২ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দেউলিয়া হয়ে গিয়েছিলেন অমিতাভ, কত টাকার দেনা ছিল বিগ বি’র?

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ১১, ২০২২ ১০:৫১ পূর্বাহ্ণ
দেউলিয়া হয়ে গিয়েছিলেন অমিতাভ, কত টাকার দেনা ছিল বিগ বি'র?

বিনোদন ডেস্ক: তিনি ‘দ্য অমিতাভ বচ্চন’, মেগাস্টার, তিনি যেখানে দাঁড়ান লাইন সেখান থেকেই শুরু হয়। আজ আশিতে পা এই বিখ্যাত অভিনেতার। কিন্তু, বড় পর্দায় একাধিক হিট ছবি দিয়েও জীবনের একসময় বড় ধাক্কা খেয়েছিলেন এই অভিনেতা।

চরম আর্থিক সংকটে ভুগতে হয়েছিল তাঁকে! এমনকী, একটি সাক্ষাৎকারে অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, পাওনাদাররা বাড়ির দরজার এসে কটু কথা বলে যেতেন। অনেকেই ভাববেন, এও কি সম্ভব? কিন্তু, এই কঠিন বাস্তবের কথা তুলে ধরেছিলেন খোদ বিগ বি।

সালটা ১৯৯৯ সেই সময় অমিতাভ বচ্চন বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম বড় নাম। একাধিক হিট ছবি তাঁর ঝুলিতে। তাঁকে বলিউডের ‘হিট মেশিন’-ও বলা হত।

কিন্তু, সেই সময় এই তারকার প্রযোজনা সংস্থা বিপুল লোকসানের মুখে পড়ে। তাঁর প্রোডাকশন, ডিসট্রিবিউশন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি লোকসানে চলায় দেনার দায়ে ডোবেন বিগ বি।

অঙ্কটা প্রায় ৯০ কোটি। ২০১৩ সালে তিনি একটি সাক্ষাৎকারে অমিতাভ বচ্চন বলেছিলেন, “আমি কখনওই ভুলতে পারব না কীভাবে পাওনাদাররা আমার বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে থাকত। ভয় দেখাত। কটু কথা বলত।

আমার ৮৮ বছরের কেরিয়ারে সেই সময়টিই ছিল সবথেকে অন্ধকারময়। আমি কীভাবে এই পরিস্থিতি থেকে বার হব তা নিয়ে ভাবতাম। আমার মনে হয়েছিল আমি অভিনয় করতে পারি। আমার বাড়ির পাশেই থাকতেন যশজি (যশ চোপড়া)। আমি তাঁর কাছে গিয়ে কাজ চাই। সেই সময় তিনি আমার পাশে থেকেছিলেন এবং আমাকে মোহাব্বাতে সিনেমাটিতে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন।”

উল্লেখ্য, বলিউডের অন্যতম হিট ছবি মোহাব্বাতে । তবে এই সিনেমার পাশাপাশি ;কোন বানেগা কড়োপাতি রিয়্যালিটি শোও বিগ বি-কে অর্থনৈতিক সংকট থেকে বার হতে সাহায্য করেছিল, এই কথা তিনিই একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন। ছোট পর্দায় শোটির সঞ্চালনা করতেন স্বয়ং অমিতাভ বচ্চন এবং তা ব্যপক হিট হয়।

বচ্চন পরিবারের সেই আর্থিক সংকটের প্রসঙ্গ শোনা গিয়েছিল জুনিয়ার বচ্চনের কণ্ঠেও। তিনি সাজিদ খান এবং রীতেশ দেশমুখের ‘টক শো’-তে জানিয়েছিলেন, সেই সময় তিনি পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। বাবার সংস্থার জন্য কাজও করেছিলেন অভিষেক। জীবনের অন্ধকার সেই অধ্যায় পার করতে সিনিয়র বচ্চনের সঙ্গ দিয়েছিলেন জুনিয়ার বচ্চনও।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
সচিবকে হেনস্তার মামলায় শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সচিবকে হেনস্তার মামলায় শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি’

স্ত্রীকে নিয়ে বিলাসবহুল ভবনে ছেলে, বাবা থাকেন মুরগির খামারে

স্ত্রীকে নিয়ে বিলাসবহুল ভবনে ছেলে, বাবা থাকেন মুরগির খামারে

দুই ট্রাকের চিপায় হেলফার, মৃত্যুর মুখে ঠেলে দেয়ার অভিযোগ ট্রাক মালিক ও নেতার বিরুদ্ধে

আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: ইসি মাছউদ

ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরীর ইসলাম গ্রহণ

লবণাক্ত জমিতে মরুভূমির সাম্মাম চাষে সফল সোহেল

রাজনৈতিক নেতা -কর্মীদের জাসদে যোগদান

রাজশাহী তালিমারীতে ৮ ফুটের প্রশস্ত রাস্তা এবার ২৪ ফুটে উন্নীত

ডিবি-থানার যৌথ অভিযানে গোদাগাড়ীর মাদক কারবারি আজাদ আটক