সোমবার , ১৭ নভেম্বর ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

প্রতিবেদক
sonynews
নভেম্বর ১৭, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এ রায়কে ‘পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছেন শেখ হাসিনা। খবর বিবিসির।

রায়ের পর প্রকাশিত পাঁচ পৃষ্ঠার এক বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক শক্তি হিসেবে তার দল আওয়ামী লীগকে বাতিল করার উপায় হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার এই মৃত্যুদণ্ড দিয়েছে।

ভারতে নির্বাসিত হাসিনা এর আগে এই বিচারকে ‘প্রহসন’ বলে অভিহিত করেছিলেন এবং তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন।

তিনি আরো বলেন, ‘আমি একটি যথাযথ ট্রাইব্যুনালে মুখোমুখি হতে ভয় পাই না, যেখানে প্রমাণগুলো ন্যায্যভাবে যাচাই করা যায়।’

শেখ হাসিনা বলেন, ‘তিনি মানবাধিকার ও উন্নয়নের ক্ষেত্রে তার সরকারের সাফলতার জন্য অত্যন্ত গর্বিত।’

সোমবার পৌনে তিনটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যাল-১-এর বিচারক বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ড ও দ্বিতীয় অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যাল।

৬ ভাগে বিভক্ত ৪৫৩ পৃষ্ঠা রায়ের সার সংক্ষিপ্ত অংশ পড়েছেন বিচারক। দুপুর ১২টা ৩৪ মিনিটে রায় পড়া শুরু হয়। পৌনে তিনটা পর্যন্ত রায়ের সার সংক্ষিপ্ত অংশ পড়েন বিচারক। পরে রায় ঘোষণা করেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
শান্তিতে নোবেলের জন্য রায়ান সাদী কীভাবে ‘মনোনীত’?

শান্তিতে নোবেলের জন্য রায়ান সাদী কীভাবে ‘মনোনীত’?

রুয়েট ও রাবিতে কর্মরত ৫ আগস্ট হামলার আসামীরা ধরা ছোয়ার বাইরে, নীরব প্রশাসন!

রাজশাহীতে কারিগরি ছাত্রদের ছয় দফা দাবিতে রেলগেট অবরোধ: যানজটের সৃষ্টি

পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর মোবাইল ইন্টারনেট ফের সচল

পাকিস্তানের সঙ্গে কোথায় খেলবে, কোথায় খেলবে না জানাল ভারত

নগরীতে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা: ফাতেমা সিদ্দিকার ছেলে মাদকসহ আটক

রাজশাহীতে পুলিশ সার্জেন্টকে টেনে হিচড়ে আহত করলো এক বাইকার, অবশেষে গ্রেফতার

রাজশাহীতে বিএনপি নেতা মন্টু বহিষ্কার

বাঘায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাড়িঘর-দোকানপাটে হামলা, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

যুদ্ধবিরতি শেষে গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১০৯