বুধবার , ৭ ডিসেম্বর ২০২২ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সাংবাদিক রফিকের মায়ের মৃত্যুতে আরইউজে নেতৃবৃন্দের শোক

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ৭, ২০২২ ৫:৪২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ ডেইলি সানের রাজশাহী প্রতিনিধি সাংবাদিক রফিক আলমের মা লাইলী বেগমের (৮২) ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
বুধবার এক শোক বার্তায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি মুহা: আব্দুল আউয়াল, সহ-সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ তৌফিক ইমাম পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর
ফারুক ও নির্বাহী সদস্য সোহেল মাহবুব এই শোক প্রকাশ করেন।
এতে সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর উপশহরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন লাইলী বেগম (৮২)। বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় উপশহর ঈদগাহ মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সপুরা
গোরস্থানে লাশ দাফন করা হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন