শুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আমেরিকাতেও নিউমোনিয়ার প্রকোপ! আক্রান্ত বহু শিশু, চিনের রোগ কি ঢুকে পড়ল?

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ১, ২০২৩ ৬:৩২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: চিনে শিশুদের মধ্যে ‘রহস্যময়’ নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে। হাসপাতাল ছেয়ে গিয়েছে আক্রান্ত শিশুদের ভিড়ে। চিনের পরিসংখ্যান দেখে নতুন কোনও মহামারির আতঙ্ক যখন দানা বাঁধতে শুরু করেছে, তখন নিউমোনিয়া দেখা দিল আমেরিকাতেও। সেখানেও শিশুদের মধ্যে নিউমোনিয়ার প্রকোপ শুরু হয়েছে। একসঙ্গে আক্রান্ত হয়েছে অনেকে।

আমেরিকার ওহায়ো প্রদেশের ওয়ারেন কাউন্টিতে বর্তমানে নিউনমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যা ১৪৫। তাদের মধ্যে অনেকেই হাসপাতালে ভর্তি। রোগীদের বয়স তিন বছর থেকে ১৪ বছরের মধ্যে। এই পরিসংখ্যান ওহায়োর স্বাস্থ্য আধিকারিকদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তবে চিনের ‘রহস্যময়’ নিউমোনিয়ার সঙ্গে আমেরিকার এই রোগের কোনও সম্পর্ক নেই বলেই দাবি আধিকারিকদের। তাঁরা জানিয়েছেন, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে কোনও ‘মহামারি’ পরিস্থিতির সঙ্গে এই নিউমোনিয়ার মিল পাওয়া যায়নি। স্বাস্থ্য দফতরের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোগের ধরনে খুব একটা নতুনত্ব নেই। গত বছরেও এমন নিউমোনিয়ায় অনেকেই আক্রান্ত হয়েছিলেন। তবে এ বছর পরিসংখ্যান অনেক বেশি।

বাড়াবাড়ি না হলে চিকিৎসকেরা এই ধরনের নিউমোনিয়ায় শিশুদের নিয়ে বাড়িতে থাকার পরামর্শই দিয়েছেন। সাধারণ অ্যান্টিবায়োটিকেই এর চিকিৎসা সম্ভব বলে জানিয়েছেন তাঁরা। এই নিউমোনিয়ায় কারও মৃত্যুর খবরও এখনও পাওয়া যায়নি। ফলে অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই, দাবি স্বাস্থ্য আধিকারিকদের।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ছোবলের পর জীবন্ত সাপ নিয়েই হাসপাতালে হাজির যুবক

নগরীতে ছাত্রদল কর্মীকে তুলে নিয়ে পিটিয়ে জখমের অভিযোগ, জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে

জামাযয়াত নেতা লিটন *’সমাজে ইনসাফ কায়েমের জন্য কুরআনের আইন প্রতিষ্ঠা অপরিহার্য’*

রাজশাহীতে এবার সেই ইমদাদ ও লালুর বিরুদ্ধে পণ্যগ্রাফিসহ নারী-শিশু আইনে দুটি মামলা

রাজশাহীতে এবার সেই ইমদাদ ও লালুর বিরুদ্ধে পণ্যগ্রাফিসহ নারী-শিশু আইনে দুটি মামলা

বিদেশি রাষ্ট্রদূতরা বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক বেশি কথা বলছেন, মেয়র লিটন

বিদেশি রাষ্ট্রদূতরা বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক বেশি কথা বলছেন, মেয়র লিটন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মেজর জেনারেল (অব:) শরীফের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি

চারঘাটে ৩ ছিনতাইকারি গ্রেফতার, ধারালো অস্ত্র উদ্ধার

চারঘাটে ৩ ছিনতাইকারি গ্রেফতার, ধারালো অস্ত্র উদ্ধার

রাজশাহী রেলস্টেশনে সিগারেট খেতে নিষেধ করায় আনসার সদস্যকে ঘুষি মেরে হত্যা: ভিডিও

রাজশাহীতে ঈদ উদযাপন, একই কাতারে ঈদের নামাজে শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা

হুন্ডি সিন্ডিকেটের প্রধান রাজশাহীর মুকুল ধরা পড়েছেন কক্সবাজারে