• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
Headline
নগরীতে পুলিশের অভিযানে দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার বাংলাদেশ পুলিশ একাডেমিতে বৃক্ষরোপণ করলেন স্বরাষ্ট্র মন্ত্রী চন্দ্রিমায় পুলিশের অভিযানে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ চোর গ্রেপ্তার শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মতিহারে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাবি ছাত্রদলের উদ্যোগে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ ও প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ছয় মাসের প্রশিক্ষণ শেষে কর্মজীবনে ৫৮ সহকারী পুলিশ সুপার নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে-২০২৬ একই জমিতে একাধিক লাইসেন্স, ফিল্ড কানুনগো মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

sonynews / ১১ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার: বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে (২ আগস্ট) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। পরে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাসিক প্রশাসক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী মহানগরজুড়ে বৃক্ষরোপণ করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে আরো সবুজ ও ফুলের নগরীতে পরিণত করা হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে অনেকগুলো নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম, মোয়াজ্জিম, খাদেমদের ভাতা প্রদান, খাল পুনঃখনন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। বর্তমান সরকার যে কথা দেয়, তা বাস্তবায়ন করে। রাজশাহী নগরীতেও ফ্যামিলি কার্ডের জন্য জরিপ কার্যক্রম শুরু হচ্ছে, আগামী মাস থেকে ইমাম, মোয়াজ্জিম, খাদেমদের ভাতা প্রদান শুরু হবে।

রাসিক প্রশাসক বলেন, নগরীর বিভিন্ন ড্রেন দীর্ঘদিন যাবৎ পরিষ্কার করা হয়নি। আমি দায়িত্ব নিয়ে ছোট ও বড় ড্রেনগুলো পরিষ্কারকরণের উদ্যোগ গ্রহণ করেছি। সড়ক নির্মাণ, আলোকায়ন, বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমি যে পদক্ষেপ গ্রহণ করেছি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সেগুলো বাস্তবায়ন করতে চাই। এ কাজে আমি নগরবাসীর সহযোগিতা কামনা করছি।

তিনি বলেন, “একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে। রাজশাহীকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মোঃ মনিরুজ্জামান শরীফ মনির, চণ্ডিমা থানা বিএনপির সদস্য সচিব মোঃ মনিরুল ইসলাম জনি, ১৯ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) বিএনপির সভাপতি মোঃ আক্তার হোসেন, ১৯ নম্বর ওয়ার্ড (উত্তর) বিএনপির সভাপতি মোঃ মনিরুজ্জামান ডাবলু এবং ১৯ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রজব আলী। অনুষ্ঠান পরিচালনা করেন শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন প্রামাণিক। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category