শনিবার , ১১ মার্চ ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাবি শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ১১, ২০২৩ ৪:০২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ রাবি শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ, পুলিশ ফাঁড়িতে আগুন

বাসের সিটে বসা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাস কন্ডাক্টর ও স্থানীয়দের হাতাহাতি হয়েছে।


আজ শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে এ ঘটনা ঘটে।
রাত ৮টা ২০ মিনিটে সব শেষ খবর পাওয়া পর্যন্ত এই সংঘর্ষ চলছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুরে থাকা পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া হয়েছে। আহত প্রায় অর্ধশতাধিক বলে জানা গেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাসভাড়া নিয়ে বাকবিতন্ডায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ জড়িয়েছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে স্থানীয়দের ইটের আঘাতে ৩ শিক্ষার্থী আহত হবার খবর পাওয়া গেছে৷
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে বাসের ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয় সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর। এসময় বাসের লোকজনের হয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে ঝগড়ায় জড়ান স্থানীয় এক যুবক। খবর পেয়ে বিভাগের ৩০/৪০ জন শিক্ষার্থী সেখানে উপস্থিত হলে পরিস্থিতি থমথমে হয়। পরিস্থিতি শান্ত করতে রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া সেখানে উপস্থিত হন। এসময় স্থানীয়রা ছাত্রলীগ নেতাকর্মীদের লক্ষ্য করে ইট ছুঁড়লে তারা ক্যাম্পাসে অবস্থান নেন।
মতিহার, বঙ্গবন্ধু, শের-ই-বাংলা, লতিফ, শাহ মখদুম, আমীর আলী হলের শিক্ষার্থীরা জড়ো হয়। তাদের ওপর ঢাকা-রাজশাহী মহাসড়ক থেকে ক্রমাগত ইট ছুঁড়তে থাকে স্থানীয়রা। এসময় স্থানীয়দের সঙ্গে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে ৩ শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদের মধ্যে একজন হলেন ছাত্রলীগ নেতা ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. সোলাইমান। আহতদের মধ্যে দুজন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা নেন। একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টা ঘটনাস্থলে পুলিশ আসে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ২৪১ গ্রাম স্বর্ণের বারসহ দুই চোরাচালানকারী গ্রেপ্তার

চন্দ্রিমায় ছুরিকাঘাতে ছাত্র হত্যা: পলাতক আসামি বাদশা মিয়া গ্রেফতার

গোদাগাড়ীতে ফুটবলের ভেতর মিলল ২ কোটি টাকার হেরোইন

কাশিয়াডাঙ্গায় দখলমুক্ত জমি প্রকৃত মালিককে ফিরিয়ে দিল যুবদল, এলাকায় স্বস্তি

রাজশাহীতে আ’লীগ নেতা লিটনসহ ৪৪১ জনের বিরুদ্ধে আরো একটি মামলা

Events Held In Paris Beautifull And Amazing Things

কিছুদিন পর দেখব খুনিরা বাইরে, বিপ্লবীরা জেলে: হাসনাত

খড়খড়িতে ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ৫১ সদস্যের বণিক সমিতি গঠিত

এমপি এনামুল বগুড়ায় যখন পড়তো তখন শিবিরের প্রেসিডেন্ট ছিল, টকশোতে মিনু!

রাজশাহীতে ডিআইজিসহ পুলিশের ৪ ঊধ্বর্তন কর্মকর্তা আটক