বৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০২২ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ইন্দোনেশিয়ায় ১০০ শিশুর মৃত্যু : সব কাশির সিরাপে নিষেধাজ্ঞা

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২০, ২০২২ ৬:৩৪ অপরাহ্ণ
ইন্দোনেশিয়ায় ১০০ শিশুর মৃত্যু : সব কাশির সিরাপে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক: ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক সময়ে ১০০ শিশুর মৃত্যুর ঘটনায় সব ধরনের কাশির সিরাপের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির ওষুধ প্রশাসন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, গাম্বিয়ায় কাশির সিরাপ পান করে ৭০ শিশুর মৃত্যুর এক সপ্তাহের মধ্যে এ সিদ্ধান্ত নিলো ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা পরীক্ষা করে দেখেছে বেশ কিছু কাশির সিরাপে কিডনি নষ্ট হওয়ার মারাত্মক উপাদান রয়েছে।

তবে এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি এই ওষুধগুলো রফতানি করা নাকি স্থানীয়ভাবে তৈরি।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আরা পুরো দেশ জুড়ে মারাত্মক কিডনি রোগে আক্রান্ত ২০০ শিশুর খোঁজ পেয়েছে। যাদের বয়স অন্তত পাঁচ বছরের নিচে।

এ মাসের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) কাশির সিরাপে গাম্বিয়ায় ৭০ শিশুমৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে সতর্কতা জারি করে। হু জানিয়েছিল, ভারতের তৈরি ওই কাশির সিরাপে কিডনি নষ্ট হওয়ার মারাত্মক উপাদান ছিল।

ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, একই উপাদান (ডাইথিলিন গ্লাইকল এবং ইথিলিন গ্লাইকল) স্থানীয় কাশির সিরাপে পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বুদি গুনাদি সাদিকিন জানান, কিডনি রোগে আক্রান্ত শিশুদের মধ্যে অনেকেই এই উপাদান দ্বারা তৈরি কাশির সিরাপ গ্রহণ করেছে। তবে তিনি এর সংখ্যা সম্পর্কে কোনো তথ্য দেননি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

এক বস্তা ফেনসিডিল ফেলে পালালো মাদক ব্যবসায়ী

রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার

হাতপাখায় টিপ দিলে আসছে নৌকা, অভিযোগ মেয়রপ্রার্থীর

বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট নির্বাচন: রাজশাহীতে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের ফুল প্যানেল বিজয়ী

হানিমুনে স্বামীকে পিটিয়ে পালানো সেই নববধূ প্রেমিকসহ গ্রেপ্তার

হানিমুনে স্বামীকে পিটিয়ে পালানো সেই নববধূ প্রেমিকসহ গ্রেপ্তার

চারঘাটে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবি স্মরিকলিপি প্রদান

নগরীতে গুলিবিদ্ধ হওয়া ছাত্রশিবির নেতার মৃত্যু

রাজশাহীতে নারী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণা ও চেক জালিয়াতির অভিযোগ

রাজশাহীতে নারী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণা ও চেক জালিয়াতির অভিযোগ

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার অভ্যন্তরে বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নে নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক