রবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ এবনে গোলাম সামাদকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবি’

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ২৯, ২০২৪ ২:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, বিশিষ্ট বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ প্রফেসর এবনে গোলাম সামাদকে জাতীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। এটা সময়ের অনিবার্য দাবি। এজন্য তাঁকে একুশে পদক কিংবা স্বাধীনতা পদক দেওয়ারও দাবি জানান তাঁরা। বিশিষ্ট বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ প্রফেসর এবনে গোলাম সামাদের ৯৬তম জন্মদিন উপলক্ষে আজ রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজশাহীতে দৈনিক বার্তা মিলনায়তনে এবনে গোলাম সামাদ গবেষণা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় তারা এ দাবি জানান।

বক্তারা বলেন, এবনে গোলাম সামাদ বরাবরই ছিলেন একজন নির্মোহ ও প্রচারবিমুখ ব্যক্তিত্ব। তাঁকে কখনোই কারো দ্বারা প্রভাবিত হতে দেখা যায়নি। তিনি সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের বক্তব্য উপস্থাপন করতেন। প্রতিটি বিষয়েই স্বাধীন মত প্রকাশের শক্তিমত্তা তিনি অর্জন করেছিলেন।
তারা বলেন, এবনে গোলাম সামাদ উদ্ভিদবিজ্ঞানের শিক্ষক হলেও রাজনীতি-অর্থনীতি, ভাষা-সংস্কৃতি, নৃতত্ত¡-ইতিহাস ও সাহিত্য-শিল্পকলায় ছিলেন বিশেষ আগ্রহী। এ সব বিষয়ে তাঁর লেখালেখির পরিমাণ বিপুল এবং মননশীলতায় ঋদ্ধ। নৈর্ব্যক্তিকতা এবং রাজনৈতিক ও দলীয় আনুগত্যহীনতা বুদ্ধিজীবী ও বিশ্লেষক হিসেবে তাঁকে বিশিষ্ট করে তোলে। দেশপ্রেম, আত্মপরিচয়ের অনুসন্ধান ও বাংলাদেশকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি তাঁকে অনন্য করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক, শিক্ষাবিদ এবং প্রফেসর ইমেরিটাস ড. এ কে এম আজহারুল ইসলাম। বিশিষ্ট কথাশিল্পী ও সাংবাদিক ডা. নাজিব ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গবেষক ও নদী বিশেষজ্ঞ মাহবুব সিদ্দিকী, সাংবাদিক ও গবেষক সরদার আবদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. সামিউল ইসলাম।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ৩৬ দিনের শিশুকে নাইন্দের পানিতে ডুবিয়ে হত্যা

ডিবি পুলিশের অভিযানে ২ সাইকেল চোর গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ুদারকে ধর্ষণের অভিযোগ

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ুদারকে ধর্ষণের অভিযোগ

রাজশাহীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবককে গুলি করে হত্যা

রাজশাহী-খুলনার প্লটের লটারি ঢাকায়, ব্যাপক ক্ষোভ আবেদনকারীদের

রাজশাহীতে ভাইয়ের শ্বাশুড়ির মামলায় তোলপাড়: “রাজনৈতিক হয়রানি ও পারিবারিক ষড়যন্ত্র” দাবি শিশিলের

রাজশাহীর কাটাখালীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তারপরও বহাল তবিয়্যতে

রাজশাহীর সাংবাদিকদের সঙ্গে র‍্যাব-৫ অধিনায়কের মতবিনিময়: বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর জোর

বকের রোস্ট, বালিহাঁসের মাংস হবে’ ফেসবুকে প্রচার