রবিবার , ২ অক্টোবর ২০২২ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সিলেটে শুরু হচ্ছে ডিভিশন ফুটবল লীগ

প্রতিবেদক
sonynews
অক্টোবর ২, ২০২২ ৩:৪৯ অপরাহ্ণ

প্রায় তিন বছর পর মাঠে গড়াচ্ছে ‘সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ।’ এতে অংশ নিচ্ছে সিলেটের স্বনামধন্য ১০টি ফুটবল ক্লাব।

আগামী ৬ অক্টোবর সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে আঞ্চলিক পর্যায়ের এ টুর্নামেন্টটি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মজিবর রহমান।

রোববার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় জেলা স্টেডিয়ামের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অ্যাডভোকেট নিজাম উদ্দিন এসব তথ্য জানান।

এসময় তিনি বলেন, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে ৬ অক্টোবর লীগভিত্তিক এ টুর্নামেন্টটি শুরু হয়ে চলবে ৫ নভেম্বর পর্যন্ত। এতে স্থায়ীয় খেলোয়াড়দের পাশাপাশি জাতীয় পর্যায়ের খেলোয়াড়রাও অংশ নেবেন।

তিনি বলেন, দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে সকল গ্যালারি। টুর্নামেন্টটি দর্শকপূর্ণ করতে চালানো হবে প্রচার প্রচারণা। বন্যা ও করোনাসহ বিভিন্ন কারণে গেল প্রায় তিন বছর টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০টি ক্লাব হচ্ছে:

সিলেট ইউনাইটেড ক্লাব
গ্লোরিয়ার্স স্পোর্টিং ক্লাব
মোহামেডান স্পোর্টিং ক্লাব
কসমস ক্লাব
জনতা ক্লাব
টিলাগড় ক্লাব
সিলেট স্পোর্টিং ক্লাব
আবাহনী ক্রীড়াচক্র, সিলেট
লাউয়াই স্পোর্টিং ক্লাব
বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে শেখ পরিবারের ৪ বাগানবাড়ি: কী হতো, কারা যেত সেগুলোতে

স্বামীর সামনেই মহিলাকে ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রাজশাহীতে ছাত্রলীগ নেতাসহ আরও এক আসামি গ্রেপ্তার

ডেঙ্গু মোকাবিলায় সরকার হাই অ্যালার্টে কাজ করছে : প্রধানমন্ত্রী

রুয়েটে জাতীয় স্বার্থে সোচ্চার শিক্ষার্থীরা, তিস্তা নিয়ে মশাল মিছিল

রাজশাহীতে হেরোইন, ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ১

নরসিংদীতে সন্তানকে কুপিয়ে হত্যা, মা গ্রেপ্তার!!

কমিটি স্থগিতের ঘোষণায় রাজশাহীতে বাস ধর্মঘট প্রত্যাহার

হাসিনার মতো ‘বিশ্বস্ত মিত্র’কে হারানোর ঝুঁকি নেবে না ভারত

নিজ উদ্যোগে লাইট বসিয়ে আলো জ্বালালেন যুবনেতা মাহাফুজ মানিক, প্রশংসায় ভাসছেন এলাকাবাসীর