শনিবার , ৬ জানুয়ারি ২০২৪ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পাথর বোঝাই কার্গো ট্রাকে ৭০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ৬, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৭০ কেজি গাঁজাসহ দুইজন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার দেলুয়াকান্দি মধ্যপাড়া গ্রামের চান মিয়ার ছেলে শামীম সরকার(৩০) ও সিরাজগঞ্জ সদর থানাধীন চরবালী গুরুরী এলাকার আকছের আলীর ছেলে সুমন(৩২)।

শুক্রবার (৬ জানুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে বগুড়া সদর থানাধীন বাঘোপাড়াস্থ রংপুর-বগুড়া মহাসড়কে একটি কার্গো ট্রাক গতিরোধ করে তাদের গ্রেফতার করা হয়।

আজ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএনসি রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. জিল্লুর রহমান। তিনি জানান, শুক্রবার গভীর রাতে বগুড়ার বাঘোপাড়াস্থ মহাসড়কে ঢাকা মেট্র-ট ১৬-৯২৭৬ নং পাথর বোঝাই একটি কার্গো ট্রাক গতিরোধ করা হয়। এসময় তল্লাশি চালিয়ে চালকের সিটের পিছনে কেবিনে রক্ষিত ৭০ কেজি গাঁজা জব্দ করে বিভাগীয় কার্যালয়ের ডিএনসির অভিযানিক দল। উদ্ধারকৃত মাদকের মুল্য ৭০ লাখ টাকা।

এঘটনায় আটককৃত মাদক পাচারকারীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত