মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০২২ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রানির জন্য শোক জানাতে ব্রিটিশ হাইকমিশনে প্রধানমন্ত্রী

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১৩, ২০২২ ৯:২৮ পূর্বাহ্ণ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক জানাতে ঢাকায় দেশটির হাইকমিশনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে রানির প্রতি শোক জানাতে রাখা বইয়ে স্বাক্ষর করেছেন তিনি।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসন তার টুইটার অ্যাকাউন্টে শোক বইয়ে প্রধানমন্ত্রীর স্বাক্ষরের ছবি পোস্ট করেন।

ওই পোস্টে হাইকমিশনার লিখেছেন, মহামান্য রানি দ্বিতীয় এলিজাবেথের শোক বইয়ে স্বাক্ষরের জন্য আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে পেরে আমি ধন্য। প্রধানমন্ত্রী মহামান্য রানির জ্ঞান ও প্রজ্ঞা এবং রানির সঙ্গে তার ও তার বাবার (বঙ্গবন্ধু) বহু সাক্ষাতের কথা স্মরণ করেছেন।

ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদে রাজত্ব করা রানি দ্বিতীয় এলিজাবেথ (৯৬) গত ৮ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুর খবরে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে আসে। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শোক প্রকাশ করেন। সেই সঙ্গে বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়।

আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। রানির শেষকৃত্য উপলক্ষে সেদিন ব্রিটেনে সরকারি ছুটি থাকবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে মাদক সহ গ্রেপ্তার ৫

দেশের এই ক্রান্তিকালে প্রয়োজন দলমত নির্বিশেষে জাতীয় ঐকমত্য: আরইউজের সভায় বক্তারা

দেশের এই ক্রান্তিকালে প্রয়োজন দলমত নির্বিশেষে জাতীয় ঐকমত্য: আরইউজের সভায় বক্তারা

বেলপুকুর থানার অভিযানে ২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহে মিলল অন্য আহতের কাটা পা

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় উপস্থিতির ৯৯ শতাংশ

আরএমপি’র সেই আলোচিত এসআই এবার ফেনসিডিলসহ আটক

মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাপ্রধান

রাজশাহী নগরীতে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারী গ্রেপ্তার

গনহত্যায় উসকানির অভিযোগে জাতীয় প্রেসক্লাবের ৩৭ সাংবাদিকের সদস্যপদ স্থগিত