সোমবার , ২০ জুলাই ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

প্রতিবেদক
sonynews
জুলাই ২০, ২০২৬ ৪:৩০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: নোয়াখালীর চাটখিল পৌরসভায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আবু বক্কর সিদ্দিক সুমন (৪৫) নামের এক অটোরিকশাচালককে আটক করে মারধর করেছে এলাকাবাসী। পরে তার পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগানো হয়। 

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। পরে চাটখিল থানা-পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

আটক আবু বক্কর সিদ্দিক সুমন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভোলা কোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়ার আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার চাটখিল পৌরসভার এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালান অটোরিকশাচালক সুমন। ঘটনাটি পাশের একটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত সুমনের চেহারা ও পরিচয় নিশ্চিত করেন।

আজ দুপুরে সুমন আবারও ওই এলাকায় অটোরিকশা নিয়ে এলে স্থানীয় জনতা তাকে চিনে ফেলে। একপর্যায়ে চারপাশ থেকে ঘিরে ধরে তাকে গণপিটুনি দেওয়া হয়। এ সময় উত্তেজিত জনতা শাস্তিস্বরূপ তার পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগিয়ে দেয়।

খবর পেয়ে চাটখিল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সুমনকে জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুন্নাফ গণমাধ্যমকে জানান, অভিযুক্ত সুমনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে এবং ঘটনার তদন্তসাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বেসরকারিকরণ হলে বাড়বে বিদ্যুতের দাম, কমবে সেবার মান: বিদ্যুৎ শ্রমিক ফেডারেশন

সমাবেশকে ঘিরে বিএনপি কোন অশুভ তৎপরতা চালায় তাহলে রাজপথেই সমুচিন জবাব দেওয়া হবে, লিটন

সমাবেশকে ঘিরে বিএনপি কোন অশুভ তৎপরতা চালায় তাহলে রাজপথেই সমুচিন জবাব দেওয়া হবে, লিটন

আরইউজে’র সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা হরণকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে

গোদাগাড়ীতে ভূয়া সাংবাদিক গ্রেফতার, ১৫ দিনের জেল

স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা

নগরীর ১৯ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা অনুষ্ঠিত

AC/DC’s singer Brian Johnson stop touring, Axl Rose is new frontman

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ঘোষণা শিক্ষামন্ত্রীর

রাজপাড়ায় ভুয়া স্বর্ণ প্রতারণার অভিযোগে প্রতারক গ্রেপ্তার

একই নামে অনলাইন নিউজ পোর্টাল খুলে প্রতারণার অভিযোগ