বুধবার , ১ নভেম্বর ২০২৩ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

অন্তঃসত্ত্বা অভিনেত্রীর মৃত্যু, নবজাতক আইসিইউতে

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ১, ২০২৩ ৬:৪৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন মালয়ালম অভিনেত্রী ডা. প্রিয়া। বুধবার (১ নভেম্বর) একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৩৫ বছর বয়সী এ অভিনেত্রী। তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন৷ তার নবজাতক সন্তান বর্তমানে আইসিইউ-তে রয়েছে৷

তার মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে নিশ্চিত করেন অভিনেতা কিশোর সত্য।

এক স্ট্যাটাসে তিনি লেখেন, আরও একটি অপ্রত্যাশিত অকালমৃত্যু মালয়ালম টেলিভিশন জগতে৷ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ডক্টর প্রিয়া৷ তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন৷ তার নবজাতক সন্তান আইসিইউ-তে রয়েছে৷

এদিকে ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন ডা. প্রিয়া। সেখানেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তবে প্রিয়ার বাচ্চা এখনো বেঁচে আছে; তাকে আইসিইউতে রাখা হয়েছে।

এদিকে প্রিয়ার মৃত্যু মেনে নিতে পারছেন না তার মা। তার স্বামী গত ৬টি মাস প্রিয়াকে ছেড়ে কোথাও যাননি। এসব তথ্য উল্লেখ করে কিশোর সত্য বলেন, আপনি তাদের (মা-স্বামী) কী বলে সান্ত্বনা দেবেন? ঈশ্বর কেন এই নিষ্ঠুর আচরণ করলেন?

প্রসঙ্গত, মালায়ালাম টিভি ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ ডা. প্রিয়া। মূলত, ‘কারুথামুথু’ সিরিয়ালে অভিনয় করে খ্যাতি পান এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি চিকিৎসক হিসেবেও কাজ করতেন। বিয়ের পর অভিনয় থেকে বিরতি নেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডাক্তার প্রিয়া তিরুঅনন্তপুরমের পিআরএস হাসপাতালে কর্মরত ছিলেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

“টেন্ডারে ‘ছায়া-অংশগ্রহণ’: পলাতক আসামিকে ইজারা দেওয়ায় উত্তাল রাজশাহী”

রাজশাহীর বিশুদ্ধ পানির যুগান্তকারী পরিবর্তন: মিনুর সময়েই ঘরে ঘরে পানি

বিমার ২ লাখ টাকা পেলো সাপের কামড়ে মারা যাওয়া রাবি শিক্ষার্থীর পরিবার

রুয়েটের প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

রাজশাহীর পুঠিয়ায় হাট ইজারাদারকে কুপিয়েছে দুর্বৃত্তরা

পদ্মার চরে মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করা হতো!

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন নাশকতার প্রস্তুতি, ৬ কেজির বেশি গান পাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

নিখোঁজ মানসিক প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল শাহমখদুম থানা পুলিশ

আরএমপি’র সদর দপ্তরে বঙ্গবন্ধুর কর্নার উদ্বোধন করলেন আইজিপি

রাজশাহীতে চন্দ্রিমা থানা ও ওয়ার্ড মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

রাজশাহীতে চন্দ্রিমা থানা ও ওয়ার্ড মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন