মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গোদাগাড়ীতে অর্ধকোটি টাকার হেরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
sonynews
অক্টোবর ২৯, ২০২৪ ১১:৫০ পূর্বাহ্ণ

হিটলার হোসেন: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একটি বসতবাড়ির চুলার ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। এ সময় ওই বাড়ির মালিক আরিফুল ইসলামকে (৪০) আটক করা হয়েছে।

উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৬০ লাখ টাকা।
মাদককারবারি আরিফুলের বাড়ি গোদাগাড়ী উপজেলার সাগুয়ান ঘুণ্টি গ্রামে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোর ৪টার দিকে র‍্যাব-৫ এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। পরে দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত সীমান্তবর্তী গোদাগাড়ী উপজেলার ওই বাড়িতে হেরোইনের প্যাকেজিং করা হতো। এরপর প্যাকেজিং করা হেরোইনগুলো দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিতে আরিফুল এই প্যাকেজিং করা হেরোইন বসত বাড়ির চুলার ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখতেন। গোপন তথ্যের ভিত্তিতে ভোরে আরিফুলের বাড়িতে অভিযান চালিয়ে ৬০ লাখ টাকার হেরোইন উদ্ধার কর হয়েছে। এছাড়া ওই বাড়িতে হেরোইন প্যাকেজিং মেশিন ও একটি ওজন পরিমাপক যন্ত্রও জব্দ করা হয়েছে।

আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য আরিফুলকে প্রথমে র‍্যাব-৫ এর সদর দপ্তরের নিয়ে আসা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদ শেষ আজই তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী সিটি কর্পোরেশনের পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট কার্যক্রম স্থগিত

১৯ নং ওয়ার্ডে থমথমেবস্থা ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ ভোটারদের

টিকটক ভিডিও’র আড়ালে ইয়াবা ব্যবসা, আটক ২

টিকটক ভিডিও’র আড়ালে ইয়াবা ব্যবসা, আটক ২

বাঘায় আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষ এতে আহত অন্তত ৩০জন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন রাজশাহীর মাহমুদা হাবীবা

ট্রাম্পকে ৮ লাখ ২১ হাজার ডলার জরিমানা করলেন লন্ডন হাইকোর্ট

আমেরিকাতেও নিউমোনিয়ার প্রকোপ! আক্রান্ত বহু শিশু, চিনের রোগ কি ঢুকে পড়ল?

রাজশাহীতে হাইড্রোগ্রাফিক জরিপ ছাড়াই বালুমহাল ইজারা বিজ্ঞপ্তি, উচ্চ আদালতের স্থিতাবস্থা

আরএমপির অভিযানে গ্রেফতার ১৫, মাদকদ্রব্য উদ্ধার

বাগমারায় কোটি টাকার মাছ খামার বিপদে, রাস্তা বন্ধ করে চাঁদা দাবির অভিযোগ