Monday , 10 August 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপির অভিযানে মাদক সেবিসহ ৭ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
August 10, 2026 8:36 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), কাটাখালী, চন্দ্রিমা ও কর্ণহার থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ অর্থসহ ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ০৯ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে মহানগর গোয়েন্দ পুলিশ (ডিবি) মতিহার থানার ডাঁশমারী এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: লুৎফর রহমানের ছেলে মো: রফিকুল ইসলাম (৪৭) ও মো: খাদেমুল ইসলাম পলাশ ওরফে পালার ছেলে মো: সিজান আলী (২৩)-কে গ্রেপ্তার করে। পরে রফিকুলের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও অপর আসামি সিজানের হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ৮ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ১১টার দিকে বোয়ালিয়া থানার রানীনগর গ্রামের অলোকার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার ষষ্টিতলা গ্রামের মৃত কার্তিক চন্দ্র দাসের ছেলে তপু চন্দ্র দাস (৩৮) এবং সাগরপাড়া গ্রামের মো: আ: রহিমের ছেলে মো: রাহাদ আহম্মেদ ওরফে রাফি (৩০)-কে গ্রেপ্তার করে। অভিযানকালে চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম গ্রামের মো: হাবিবুর রহমানের ছেলে মো: মোবাশ্বের হাবিব ওরফে দিপ্ত (২৮) এবং বোয়ালিয়া থানার ষষ্টিতলা গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে অন্তু (৩৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এসময় গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির মোট ১ হাজার ২৫০ টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামি অন্তুর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে অপর পলাতক আসামি হাবিবকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, আসামি তপুর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ১টি মাদক মামলা এবং আসামি রাফির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ২টি মাদক মামলা রয়েছে।

কাটাখালি থানা পুলিশ গত ৯ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে ৯টার দিকে শ্যামপুর আবহাওয়া অফিস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার রনহাট মধ্যপাড়া গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে মো: তালহা (২৫)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি স্কুটি জব্দ করা হয়।

অন্যদিকে গত ৯ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে ১০টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ মেহেরচন্ডী উত্তরপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মো: টুটুল ইসলাম (২৫) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে টুটুলকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে গত ৯ আগস্ট ২০২৬ তারিখ সকাল আনুমানিক পৌনে ১১টার দিকে কর্ণহার থানা পুলিশ স্বরমংলা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে মো: সোহেল রানা (৩৭)-এর বসতবাড়ির খুলিয়ানে অভিযান পরিচালনা করে তাকে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পবায় আসামির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মহাদেবপুরে ঐতিহ্যবাহী কারাম উৎসব, ভাষা-সংস্কৃতি রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

চন্দ্রিমা থানা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সংবর্ধনা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহীতে নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবি

দুই ভাইকে অপহরণ করে মুক্তিপণ আদায়, অনলাইন জুয়ার ৫ অ্যাপসহ গ্রেপ্তার

পুঠিয়ায় প্রকাশ্যে চলছে মাদক ব্যবসা, নির্বিকার প্রশাসন

চট্টগ্রাম মৎস্য অবতরণ কেন্দ্রে সন্ত্রাস-চাঁদাবাজি ও অবৈধ দখলের প্রতিবাদে মানববন্ধন

বন্ধুর স্ত্রীর প্রতি লালসা, ধর্ষণ মামলার আসামি জুয়েলকে নাটোরে গ্রেফতার

আরএমপির অভিযানে ৫ মাদক ব্যাবসায়ীসহ মাদকসেবি গ্রেপ্তার