শনিবার , ১০ আগস্ট ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবি

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ১০, ২০২৪ ১১:৪৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: নতুন শিক্ষা কারিকুলাম বাতিল চেয়ে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা।

শনিবার (১০ আগস্ট) সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নতুন শিক্ষা কারিকুলাম ‘কোমলমতি শিশুদের মেধা, শিক্ষা ও নৈতিকতা ধ্বংসকারী’ কারিকুলাম। তাই নতুন কারিকুলাম বাতিল করে প্রচলতি কারিকুলাম দিতে হবে। নতুন এ কারিকুলাম আমরা বুঝি না। আমরা বার্ষিক পরীক্ষা চাই। সিম্বল পরীক্ষা আমরা চাই না।

তারা আরও বলেন, সইতে সইতে এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের সন্তানকে প্রকৃত মানুষ করতে পারছি না। নতুন কারিকুলামে শিক্ষার্থীরা ধ্বংসের মুখে চলে যাচ্ছে। তাই আমরা এটা বাতিল চাই। আমরা আশাবাদী নতুন দায়িত্ব নেওয়া সরকার এটি অবিলম্বে বাতিল করে দেবেন।

মানববন্ধন কর্মসূচিতে অভিভাবক রোজী খন্দকার, সাঞ্জিদা সুলাতানা, সায়লা সুলতানা, সাখাওয়াত হোসেন, তানিয়া খাতুন, আফরোজা খন্দোকারসহ বিভিন্ন শ্রেণির অন্তত ১০টি স্কুলের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

রাজশাহী ১০/০৮/২৪

 

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

কানাডায় হাজার হাজার বাড়ি করেছেন আওয়ামী পরিবারের লোকেরা

এক টিকিটে ভ্রমণ করুন কলকাতার ২১টি স্থান, দেখুন কি সুবিধা পাবেন এই টিকিটে

রাজশাহী মহানগরীতে আরএমপির অভিযানে গ্রেপ্তার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

ব্যাপক উপকারিতা কী আছে থানকুনি পাতায়

চালের উৎপাদন কিছুটা পিছিয়ে আছে: কৃষিমন্ত্রী

ধর্ষণে ব্যর্থ হয়ে চাচিকে হত্যার অভিযোগ, ছাত্রলীগ নেতার ফাঁসি দাবি

রাজশাহীতে নতুন শিল্প বিপ্লবের সূচনা: প্রাণ-আরএফএলের কারখানায় হবে ১২ হাজার কর্মসংস্থান

আরডিএর প্রকল্প শেষ, প্রশিক্ষণ নিতে সাবেক চেয়ারম্যানসহ ৮ কর্মকর্তার বিদেশগমন

আরডিএর প্রকল্প শেষ, প্রশিক্ষণ নিতে সাবেক চেয়ারম্যানসহ ৮ কর্মকর্তার বিদেশগমন

রমজান মাসে ১৫ দিন স্কুল খোলা থাকবে