শুক্রবার , ৩০ সেপ্টেম্বর ২০২২ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাংলাদেশ থেকে মনোনয়ন পেল রাফির ‘খাঁচার ভেতর অচিন পাখি’

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ৩০, ২০২২ ৩:২৮ অপরাহ্ণ

এশিয়ান ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডে সেরা কন্টেন্ট হিসেবে মনোনয়ন পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকির তিনটি কন্টেন্ট। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) অ্যাওয়ার্ডের জন্য বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছে এই কন্টেন্টগুলো। তিনটি ক্যাটাগরি বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছে ফিচার ফিল্ম বিভাগে রায়হান রাফীর ‘খাঁচার ভেতর অচিন পাখি’, সেরা ড্রামা সিরিজ বিভাগে ‘জাগো বাহে’ এবং সেরা পরিচালক বিভাগে তাওকীর শাইক ‘শাটিকাপ’ নির্মাণের জন্য।

চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘বাংলাদেশের জন্য এটা বড় সাফল্য। এতদিন ধরে বাংলাদেশে থেকে এ পুরস্কারের দ্বার উন্মুক্ত ছিল না। চরকির হাত ধরেই প্রথমবারের মতো এলো।’

বেস্ট ফিচার ফিল্ম হিসেবে মনোনয়ন পাওয়া রায়হান রাফির ‘খাঁচার ভেতর অচিন পাখি’ সত্য ঘটনা অবলম্বন করে নির্মিত। এই ওয়েবফিল্মটি রিলিজের পর ব্যাপক জনপ্রিয়তা এবং প্রশংসা লাভ করে। এই ক্যাটাগরিতে ইন্দোনেশিয়া, জাপান, থাইল্যান্ড ও ইন্ডিয়াসহ বেশ কিছু দেশের সিনেমা নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করছে।

অন্যদিকে,বেস্ট ড্রামা সিরিজ ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে জাতীয় পর্যায়ে বিজয়ী হয়েছে চরকির অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ ‘জাগো বাহে’। সালেহ সোবহান অনীম, সিদ্দিক আহমেদ এবং সুকর্ণ শাহেদ ধীমান পরিচালিত তিনটি আলাদা গল্প নিয়ে তৈরি এই সিরিজটি।

এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডে প্রত্যেক বছরের ডিসেম্বরে প্রদান করা হয় সিঙ্গাপুরে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৬টি দেশের চলচ্চিত্র এবং টেলিভিশন ইন্ড্রাস্টির শ্রেষ্ঠ কাজগুলোকে সম্মাননা দেয়। বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১০টায় এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডের ফেসবুক পেজ থেকে লাইভের মাধ্যমে তারা এ বছরের বিভিন্ন ক্যাটাগরিতে ন্যাশনাল উইনার ঘোষণা করে। প্রত্যেক ক্যাটাগরির ন্যাশনাল উইনারদের মধ্যে থেকে ডিসেম্বরের মূল আয়োজনে একজন চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পুঠিয়ার বিলমাড়িয়া বাজারে তেলের দাম বেশি নেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা

নগরীতে ইয়াবা খোর আটক, জুয়া খেলার অ্যাপস উদ্ধার

গাইবান্ধায় রেলগেট নির্মাণের দাবিতে মানববন্ধন

মায়ের সামনেই শিশুকে কামড়ে খেল রাস্তার কুকুর

রাজশাহী নগরীতে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ টাকা ও মোবাইল জব্দ

সাংবাদিককে হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মিলারমহ

আরএমপির অভিযানে তিন মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর অংশগ্রহণে পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে স্থানীয় সরকার

রাজশাহীতে ১২৩তম বিরসা মুন্ডার আত্মত্যাগ দিবস পালন