রবিবার , ২৩ নভেম্বর ২০২৫ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিংকি বেগম পলাতক

প্রতিবেদক
sonynews
নভেম্বর ২৩, ২০২৫ ৩:০৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন দাশপুকুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সদর কোম্পানি। শুক্রবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এই অভিযান পরিচালিত হয়। এসময় মোছাঃ পিংকি বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায় বলে র‍্যাব জানায়।

গ্রেফতারকৃতরা হলেন—ইসমাইল হোসেন সবুজ (২৯), মোঃ অন্ত (৩১), মোঃ শাহজাহান (৩০), মোঃ আরাফাত (১৯), মোঃ ফিরোজ ইসলাম (২৬) ও মোঃ লিটন (৩০)।

অভিযান চালিয়ে র‍্যাব সদস্যরা ১ কেজি ৯৯০ গ্রাম গাঁজা, ১১ পিস ইয়াবা, ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং নগদ ১৫,৯৪০ টাকা জব্দ করে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে দাশপুকুর এলাকায় ব্যাপক হারে মাদক কেনাবেচা চলছে। পরবর্তীতে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে নিশ্চিত হওয়ার পর অভিযান পরিচালনা করে মাদক কারবারে জড়িত সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে আটক করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল। একই সঙ্গে তারা নিজেরাও নিয়মিত মাদক সেবন করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫ খ্রিষ্টাব্দের যতো ছুটি

জুলাই গণঅভ্যুত্থান উদযাপনে রাজশাহীতে প্রতীকী ম্যারাথন

রাজশাহীতে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা-সহ বিএনপি নেতা সুমন গ্রেফতার

যে উন্নয়ন পরিকল্পনা নিয়েছি, আগামী ৫ বছরে রাজশাহী অন্যরকম হয়ে যাবে: খায়রুজ্জামান লিটন

জনগণকে সাথে নিয়ে জুলাই বিপ্লবের প্রত্যাশিত স্বপ্নের বাংলাদেশ গঠন করা হবে- ইমাজ উদ্দিন মন্ডল

রাজশাহী নগরীতে গ্যাং স্টার গ্রুপের হামলা, গুরুতর আহত ৪ যুবক

The passage experienced a surge in popularity during

পানি সংকটে রাজশাহী অঞ্চলে কমেছে বোরো ধান চাষ

রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

উল্টো পথে যেতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে পেটালেন যুবলীগ নেতা