মঙ্গলবার , ১৩ জুন ২০২৩ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

১৯ নং ওয়ার্ডে আরও উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন মেয়র প্রার্থী লিটন

প্রতিবেদক
সনি নিউজ
জুন ১৩, ২০২৩ ৩:৩৫ অপরাহ্ণ

 নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীর ১৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

মঙ্গলবার বিকেল ৫টায় ওয়ার্ডের শিরোইল কলোনি বিশ্বগোডাউন মোড়ে এদিনের ১ম পথসভায় বক্তব্য দেন তিনি। এরপর ছোট বনগ্রাম ১২ রাস্তা মোড়ে ২য় পথসভা করেন তিনি। ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী তৌহিদুল হক সুমন ও শাহমখদুম থানা সভাপতি আকতারুল আলমের নের্তৃত্বে নৌকা প্রতীকের প্রার্থীর গণসংযোগ ও পথসভায় সর্বস্তরের জনসাধারণের ঢল নামে।

এ সময় রাজশাহীর উন্নয়নের ধারা চলমান রাখতে ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। পথসভায় মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে অবকাঠামো উন্নয়ন হয়েছে, কিন্তু যেটা হয়নি, সেই কর্মসংস্থান এবার করতে চাই। মিল কারখানাসহ আম, টমেটো ও আলু দিয়ে যে খাদ্য নির্মাণ হয় সে কারখানা স্থাপন করবো। যেখানে ৩০ থেকে ৪০ হাজার কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এছাড়া কোর্ট বুলনপুর এলাকায় বঙ্গবন্ধু হাইটেক পার্কে কম্পিউটার প্রশিক্ষণ এবং সিটি কর্পোরেশনে ফ্রি প্রশিক্ষণের মাধ্যমে ছেলেমেয়েরা দেশ-বিদেশে ৫০ থেকে ২ লাখ টাকা মাসিক আয় করতে পাবে। এছাড়া আমরা নিজ উদ্যোগে এ ক্ষেত্রে কর্মসংস্থানের ব্যবস্থা করবো। আমাদের সকলের ছেলে-মেয়েদের কর্মের ব্যবস্থা করা এবার আমার প্রথম দায়িত্ব।

শিরোইল কলোনিতে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তারচেয়েও বেশি উন্নয়ন করা হবে বলেও ব্যক্ত করেন খায়রুজ্জামান লিটন। বাংলাদেশ আওয়ামী লীগের আমি প্রেসিডয়াম মেম্বার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন। সেজন্য আমি এই অবহেলিত পিছিয়ে পড়া জনপদের জন্য শিল্পায়ন করতে চাই, বাণিজ্য আনতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে নওদাপাড়া এলাকায় বিসিক শিল্পনগরী-২ করে দিয়েছেন, চামড়া শিল্প পার্কের অনুমোদন দিয়েছেন। আগামীতে ৩ বছরের মধ্যে এগুলো উন্নয়ন করে, প্লট বরাদ্দ দিয়ে ব্যাপক শিল্পায়ন করতে চাই। আপনাদের সহযোগিতা ছাড়া আমার একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এই কাজটি করতে চাই। সাবেক সফল মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, করোনা মহামারি কারণে দেড় বছর পৃথিবীর স্থবির হয়ে পড়েছিল। আমরা তেমন উন্নয়ন কাজ করতে পারিনি। সারা পৃথিবীতে একই অবস্থা ছিল। এরপর যখন কাজ শুরু করলাম, তখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলারের দাম বৃদ্ধি ইত্যাদি কারণে কাজ করা সম্ভব হয়নি। তবে মাত্র আড়াই বছরের মধ্যে যে উন্নয়ন করেছি, তা দৃশ্যমান।

খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য, বেড়ানোর জন্য ভারতের কলকাতা সহ বিভিন্ন শহরে যান। সরাসরি বাস ও ট্রেন না থাকায় রোগীদের যেতে অনেক কষ্ট হয়। আগামীতে আমি নির্বাচিত হলে তিন মাসের মধ্যে রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত সরাসরি ট্রেন ও বাস চালু করতে চাই।

পথসভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি নাজমুল হুদা রানা, ত্রান ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবীর সেন্টু, মহানগর আওয়ামী লীগের সদস্য ইউনুস আলী, বাদশা শেখ, মুজিবুর রহমান, এ্যাডভোকেট শামসুন্নাহার মুক্তি, জাসদ রাজশাহী মহানগরের সভাপতি আবদুল্লাহ-আল-মাসুদ শিবলী, রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, শাহ মখদুম থানা আওয়ামী লীগের সভাপতি আখতারুল আলম, কাউন্সিলর প্রার্থী তৌহিদুল হক সুমন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মুঞ্জু, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম-সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতবৃন্দ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে মায়ের হত্যার প্রতিশোধ নিতে বাবাকে হত্যা

রাজশাহী-৬ আসনের ফলাফল প্রত্যাখ্যান, পুনরায় নির্বাচনের দাবি স্বতন্ত্র প্রার্থীর

ঘুরে দাঁড়াচ্ছে রাকাবের বিএনপিপন্থী সংগঠন কর্মচারি পরিষদ

মাছ-মাংস খেয়ে ঢাকায় এক পরিবারের খরচ মাসে ২২ হাজার ৪২১

মাছ-মাংস খেয়ে ঢাকায় এক পরিবারের খরচ মাসে ২২ হাজার ৪২১

স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার পক্ষ্যে ঐক্যবদ্ধ রাসিকের কাউন্সিলরবৃন্দ

রাজশাহীর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩, আহত ৫

মিলারের কূটকৌশলে চালের দাম বাড়তি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাউন্ড গ্রেনেড হাতে বিএসএফ, কিন্তু কেন ?

খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে ভর্তি

রুয়েটে কিউএস র‍্যাকিংয়ে অগ্রগতির বিষয়ে সমন্বয়ক সভা অনুষ্ঠিত