রবিবার , ৫ জুলাই ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
জুলাই ৫, ২০২৬ ১০:৩৬ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ সাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন ইউনিট। এ সময় তাদের কাছ থেকে ২ গ্রাম হেরোইন, ৭টি ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা, ২৫০ মিলিলিটার দেশীয় চোলাইমদ এবং মাদক বিক্রির ৯ হাজার ১৬০ টাকা জব্দ করা হয়।

আরএমপির মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), কেশবপুর পুলিশ ফাঁড়ি, বোয়ালিয়া ও শাহমখদুম থানা পুলিশ গত ৩ ও ৪ জুলাই মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রুহুল আমিন ওরফে টগরের বিরুদ্ধে ১৮টি, তাঁর স্ত্রী রিতা বেগমের বিরুদ্ধে ৮টি এবং তাহামীম হোসেন ওরফে মীমের বিরুদ্ধে ২টি মাদকসহ বিভিন্ন মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

প্রধান শিক্ষিকার মামলায় রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতে এক ব্যক্তির দুই বছর কারাদন্ড

রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার: কৌশলে পালিয়েছে আসামি

প্রেমিকা রনির পরকিয়া, নাকি ৬ লাখ টাকা হাতিয়ে নেয়ার ফাঁদ!

রাজশাহীতে রাজপাড়া থানার প্রজন্ম দলের দোয়া মাহফিল ও কর্মীসভা

রাজশাহীতে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৩ অস্ত্র ব্যাবসায়ী গ্রেফতার

রাজশাহীতে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৩ অস্ত্র ব্যাবসায়ী গ্রেফতার

আরইউজে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন টেলিভিশন ক্যাপিটালস

৩ লাখ টাকার চুক্তিতে রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি: ছাত্রলীগ নেতা শান্ত গ্রেফতার

নগরীতে পাপ্পুর নামে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে মনববন্ধন

অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করল র‍্যাবের হেলিকপ্টার

দুর্নীতি মামলায় আরডিএ প্রকৌশলী ও স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট