মঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাংলাদেশ–পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের বৈঠকে অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে আলোচনা

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৬, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ইসলামাবাদে বাংলাদেশ ও পাকিস্তানের বিমানবাহিনী প্রধানদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান সংগ্রহের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তান বিমানবাহিনীর (পিএএফ) প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে ইসলামাবাদে সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের বিমানবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়।

বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান সংগ্রহের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সফররত বাংলাদেশ বিমানবাহিনী প্রধানকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।

আইএসপিআর জানায়, বৈঠকে অপারেশনাল সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি প্রশিক্ষণ, সক্ষমতা উন্নয়ন এবং এয়ারোস্পেস ও মহাকাশ খাতে যৌথ সহযোগিতার বিষয়গুলো আলোচনায় আসে।

পাকিস্তান বিমানবাহিনীর প্রধান তার বাংলাদেশি সমকক্ষকে পাকিস্তান বিমানবাহিনীর সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। তিনি বেসিক থেকে অ্যাডভান্সড ফ্লাইং এবং বিশেষায়িত কোর্সসহ বিভিন্ন পর্যায়ে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে সুপার মুশশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহের আশ্বাস এবং দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও সহায়তা কাঠামো প্রদানের কথাও জানান।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধ-অভিজ্ঞতা ও অপারেশনাল দক্ষতার প্রশংসা করেন। তিনি বাংলাদেশ বিমানবাহিনীর পুরনো বিমান বহরের রক্ষণাবেক্ষণে সহায়তা এবং আকাশ নজরদারি সক্ষমতা বাড়াতে এয়ার ডিফেন্স রাডার সিস্টেম একীভূত করার বিষয়ে সহযোগিতা চান।

সফরের অংশ হিসেবে বাংলাদেশ প্রতিনিধি দল ন্যাশনাল আইএসআর অ্যান্ড ইন্টিগ্রেটেড এয়ার অপারেশনস সেন্টার, পিএএফ সাইবার কমান্ড এবং ন্যাশনাল অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্কসহ পাকিস্তান বিমানবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করে।

বিবৃতির শেষাংশে বলা হয়, এই সফর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক সম্পর্কের প্রতিফলন এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করা ও দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার যৌথ অঙ্গীকারের বহিঃপ্রকাশ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ভোটের কর্নাটকে বিজেপি ধাক্কা খেল, প্রাক্তন মন্ত্রী মালিকায়া পদ্ম ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে

চারঘাটে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

হাতপাখায় টিপ দিলে আসছে নৌকা, অভিযোগ মেয়রপ্রার্থীর

প্রথম সন্তান পুত্র, মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরেই মোরগ বলি দিলেন বাবা!

রাজশাহীতে এইচপিভি টিকাদান কেন্দ্র পরিদর্শন করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি ডব্লিআর

রাজশাহীতে আ.লীগ নেতা বিরুদ্ধে দুদকের চার্জসীট

খালেদা জিয়ার নামে ভুয়া সংগঠন খুলে বাড়ি ‘দখলের’ চেষ্টা, উচ্ছেদ করলেন মিনু

রাজশাহী নগরীতে ৮১ ভরি স্বর্ণসহ চোরাকারবারি গ্রেফতার

রাজশাহী রেল স্টেশনের ফুটফাত পরিনত হয়েছে পাবলিক টয়লেটে: পথচারীদের দুর্ভোগ

পোষ্য কোটা’ নিয়ে মুখোমুখি রাবির শিক্ষক-শিক্ষার্থীরা