বৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপির অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদক উদ্ধার

প্রতিবেদক
sonynews
এপ্রিল ১৬, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ণ

অকিউল ইসলাম পরশ: রাজশাহীর পবা, রাজপাড়া, কর্ণহার ও কাটাখালী থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজশাহী মহানগরীর পবা থানার দক্ষিণ পিল্লাপাড়া গ্রামের মো: মেরাজ উদ্দিনের ছেলে মো: আশরাফুল আলম (৩০); একই এলাকার মৃত আবু খায়েরের ছেলে মো: মেরাজ উদ্দিন (৫১); রাজপাড়া থানার লক্ষীপুর বাগানপাড়া (রেললাইন ধার) গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে মেহেদী হাসান ওরফে মনা (২৫); কর্ণহার থানার সরিষাকুড়ি (হাটপাড়া) গ্রামের বাবলুর ছেলে মো: বিপ্লব (৩২); রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সরমজাই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মো: নাসির হোসেন (২৮) এবং রাজশাহী মহানগরীর কাটাখালী থানার বাখরাবাজ গ্রামের হবিবর রহমানের ছেলে মো: আশিক আলী (২৮)।

গতকাল ১৫ এপ্রিল রাত আনুমানিক সোয়া ১১ টার দিকে পবা থানার নওহাটা দক্ষিণ পিল্লাপাড়া গ্রামের নিজ বসতবাড়ি থেকে আশরাফুল ও মেরাজকে গ্রেপ্তার করা হয়। এছাড়া, একই তারিখ রাত আনুমানিক ১১ টার দিকে লক্ষীপুর বাগানপাড়া এলাকা থেকে মেহেদীকে গ্রেপ্তার করা হয়।

তাছাড়াও, একই তারিখ ভোর আনুমানিক সাড়ে ৬ টার দিকে কর্ণহার থানার ডাংগেরহাট এলাকা থেকে বিপ্লব ও নাসিরকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে একই তারিখ বিকাল আনুমানিক পৌনে ৬ টার দিকে কাটাখালী থানার নওদাপাড়া পশ্চিমপাড়া এলাকা থেকে আশিককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ ও বসতবাড়ি তল্লাশি করে মোট ৩ কেজি ১শ গ্রাম গাঁজা, সাড়ে ৭ গ্রাম হেরোইন এবং ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত মেহেদীর বিরুদ্ধে রাজপাড়া থানায় ৩ টি মাদক ও ২ টি পেনাল কোডে মামলা এবং বিপ্লবের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় ২টি মাদক ও ১টি পেনাল কোডে মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

সৌদি আরবে নিহত বাগমারার সাইদুরের মরদেহ দেশে আনতে চান পরিবার

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ রাবি শিক্ষার্থীদের

গোদাগাড়ীতে ৩২০ পিচ ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

গোদাগাড়ীতে ৩২০ পিচ ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে ইন্ডিয়ান হাইকমিশনারে উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

লোভ-লালসার ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

সাংবাদিকদের সঙ্গে স্যাট একাডেমির আলোকযাত্রা: শিক্ষার নব দিগন্তে এক দশকের আত্মত্যাগ ও সাহসিকতা

পাবনায় চরমপন্থি সংগঠনের ৫ সদস্য গ্রেফতার

পাবনায় চরমপন্থি সংগঠনের ৫ সদস্য গ্রেফতার

রাজশাহী নগরীতে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী নগরীতে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কর্তৃপক্ষের গাফিলতিতে ১৪ দিন বন্ধ ছিল ওএমএস বিক্রি: রাজশাহীর ৭নং ওয়ার্ডের অসহায় মানুষদের করুণ অপেক্ষা

রাজশাহীতে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে জখম: শরিরে ১৪০টি সেলাই