রবিবার , ৫ নভেম্বর ২০২৩ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে রাবি চিকিৎসক সাময়িক বরখাস্ত

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ৫, ২০২৩ ১১:০০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিকিৎসা কেন্দ্রের উপপ্রধান ডা. রাজু আহমেদকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যৌন নিপীড়নের অভিযোগে রাবি চিকিৎসা কেন্দ্রের উপপ্রধান ডা. রাজু আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

এ ছাড়া ডা. রাজুর নামে আনিত যৌন নিপীড়নের অভিযোগ তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে তিন সদস্যের কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
অভিযোগ তদন্তের জন্য যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধবিষয়ক অভিযোগ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান জনসংযোগ প্রশাসক।

এদিকে রাবি প্রশাসন ভবনের সামনে সকালে ডা. রাজু আহমেদকে বরখাস্তের দাবিতে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় তারা একই দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

হাসিনা বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করেছেন: রাজশাহীতে রিজভী

রাজশাহীতে তিন থানার অভিযানে ইয়াবা, অ্যালকোহল-চোলাই মদ ও নগদ টাকা সহ গ্রেপ্তার ৪

ডাকাতদের কবলে রাজশাহীর জামায়াত নেতারা, সর্বস্ব লুট

স্কুল শিক্ষক থেকে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ

রাজশাহীতে এবার ফেন্সিডিলের বড় চালান জব্দ, ভারতীয় নাগরিকসহ গ্রেফতার ২

নবীন-প্রবীণ সমন্বয়ে মন্ত্রিসভা করতে চায় বিএনপি

রাজশাহী নগরীতে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারী গ্রেপ্তার

সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

What Can You Do To Save Your TECHNOLOGY From Destruction By Social Media?