শনিবার , ৮ অক্টোবর ২০২২ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গাইবান্ধায় রেলগেট নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৮, ২০২২ ২:৪৭ অপরাহ্ণ

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, মাহবুবার রহমান, মোখলেছুর রহমান, হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, লক্ষ্মীপুর ইউনিয়ন থেকে সাদুল্লাপুর উপজেলায় এ রেলক্রসিং দিয়ে যাতায়াত করতে হয়।

বিশেষ করে লক্ষ্মীপুর হাটের দিন অনেক মানুষ ও যানবাহন যাতায়াত করেন। কিন্তু ট্রেন যাতায়াতের সময় সংকেত দেওয়ার মতো এখানে কোনো প্রতিবন্ধক নেই এবং কোনো গেটম্যানও নেই। ফলে লোকজন নিজেদের ইচ্ছেমতো যাতায়াত করেন। রেল লাইনের দুই পাশে গাছ থাকায় ট্রেন দেখাও যায় না। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উজির ধরণীবাড়িতে রেলগেট নির্মাণ করে এখানে গেটম্যান নির্মাণের দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, লালমনিরহাট-সান্তাহার রেলপথে গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের উজির ধরণীবাড়ি রেলক্রসিং অরক্ষিত অবস্থায় রয়েছে। এখানে কোনো গেটম্যানও নেই। ফলে এ গেটে এক বছরেই ট্রেনের ধাক্কায়দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাইবান্ধা সদর উপজেলা উজির ধরণীবাড়ি গ্রামের মাহাবুর রহমান (৩৫) গত জানুয়ারিতে এবং সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা গ্রামের আবেদ আলী (৪৮) গত আগস্ট মাসে এ এলাকা দিয়ে যাওয়ার সময় মারা যান।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

Richard McClintock, a Latin scholar from Hampden-Sydney College

সাংবাদিকদের সঙ্গে স্যাট একাডেমির আলোকযাত্রা: শিক্ষার নব দিগন্তে এক দশকের আত্মত্যাগ ও সাহসিকতা

রাজশাহী নগরীতে পুকুরে অজ্ঞাত ব্যক্তির লাশ

রাজশাহীতে বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ২

নগরবাসীর স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবদল ও ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত, লুটে নিয়েগেছে নগদ টাকা ও মোটরসাইকেল

রাজশাহীতে মেয়র খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত

সাত শতাধিক ‘ইসরায়েলি গুপ্তচর’ গ্রেপ্তারের দাবি ইরানের

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা

ট্রান্সজেন্ডার আইনকে ফলো করার পরামর্শ রাজশাহীতে হিজড়াদের