বৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে মানচিহ্নবিহীন পণ্য বিক্রির দায়ে জান্নাত বেকারিকে জরিমানা

প্রতিবেদক
sonynews
জুলাই ২৪, ২০২৫ ১০:৫২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ‘কেক, চানাচুর, বিস্কুট ও পাউরুটি’ পণ্যে বিএসটিআই’র গুণগত মান সনদ গ্রহণ না করে উৎপাদন ও বিক্রয়-বিতরণের দায়ে জান্নাত বেকারী অ্যান্ড কনফেকশনারী প্রতিষ্ঠানকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযান পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইং-এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

জনস্বার্থে বিএসটিআই’র এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর পদ্মার চরে র‌্যাবের অভিযানে পিস্তল-পাইপগান উদ্ধার

‘আ.লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ হবে না’

রাজশাহীতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি: ডিবির অভিযানে ভিকটিম উদ্ধার, ৮ অপহরণকারী গ্রেফতার

রাজশাহী নগরীতে গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীর মতিহারে শ্রমিককে গুলি করে হত্যা মামলায় বিএনপি নেতা আটক

রামিসা হত্যা: দুই আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টের তালিকায়

শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে: কঠোর পদক্ষেপের দাবি ইয়্যাসের

আরডিএতে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত

রুয়েটে পূর্নাঙ্গ ভাইস-চ্যান্সেলর নিয়োগের দাবীতে মানববন্ধন অনুষ্ঠি

জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা