শুক্রবার , ৩১ জানুয়ারি ২০২৫ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে শিবির

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৩১, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: জুলাই গণহত্যার বিচারের দাবিতে জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণ থেকে একটি মিছিল নিয়ে শাহবাগে আসে ইসলামী ছাত্রশিবির। এ সময় তারা আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে।

ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ৬ মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা হয়নি। অনতিবিলম্বে এই ফ্যাসিবাদের বিচার কার্যকর করে পরবর্তী পদক্ষেপ নিতে হবে।

শুক্রবার (৩১ জানুয়ারি) গণমিছিল শেষে শাহবাগে অবস্থান নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যুগান্তর

তিনি বলেন, জনগণকে উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিয়ে এই জমিনের মাটিতে তারা লুটতরাজ, হত্যা, গুম, খুন কায়েম করেছে। তথাকথিত মানবতাবিরোধী অপরাধের নামে নির্বিচারে রাজনৈতিক বন্দিদের হত্যা করা হয়েছে। তাদের বিচার নিশ্চিত করে এ সরকারের পরবর্তী পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, বিগত ৬ মাস ধরে দেখতে পাচ্ছি, কিছু রাজনৈতিক দল ফ্যাসিবাদের বিচারের দাবিতে সরব না থেকে তারা বাসস্ট্যান্ড, টেম্পোস্ট্যান্ডে চাঁদাবাজিতে জড়িয়ে গেছে। তারা এ জাতির ঐক্যের মাঝে ফাটল ধরানোর চেষ্টা করছে।

ইসলামী ছাত্রশিবিরের দফতর সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, আমরা ভেবেছিলাম অচিরেই আওয়ামী লীগের হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে; কিন্তু দেখছি তাদের এখনো গ্রেফতার করা হয়নি। ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা এখনও আমাদের ভাইদের হত্যা করছে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আমাদের শহিদ ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় গিয়েছেন। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করার পর্যন্ত ছাত্রসমাজকে নিয়ে ইসলামী ছাত্রশিবির মাঠে থাকবে।

যারা ভিনদেশীদের মদদে এখন রাজনীতি করছে তদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগের মতো তাদেরও বাংলার মাটি থেকে বিতাড়িত করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি এসএম ফরহাদ বলেন, ২০০৬ থেকে ২০২৫ পর্যন্ত ইসলামী ছাত্রশিবির তার সর্বোচ্চ শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গেছে। সামনে কেউ এই ফ্যাসিবাদী দলকে ফেরত আনতে চাইলে তাদের বিরুদ্ধেও আমরা সংগ্রাম চালিয়ে যাব।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর চরশ্যামপুর বালুমহাল বুঝে পেলেন ইজারাদার, ক্ষতিপূরণ দাবি

ক্যাম্প ন্যুয়ে ফিরছেন মেসি!

দেশের এই ক্রান্তিকালে প্রয়োজন দলমত নির্বিশেষে জাতীয় ঐকমত্য: আরইউজের সভায় বক্তারা

দেশের এই ক্রান্তিকালে প্রয়োজন দলমত নির্বিশেষে জাতীয় ঐকমত্য: আরইউজের সভায় বক্তারা

নগরীতে র‌্যাবের অভিযানে হেরোইনস স্বামী-স্ত্রী গ্রেফতার

সবার জন্য নিরাপদ আবাসন, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল রাজশাহী গঠনের আহ্বান

পানি সংকটে রাজশাহী অঞ্চলে কমেছে বোরো ধান চাষ

দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র হলে শহীদ জিয়ার সৈনিকেরা ঘরে বসে থাকবেনা: মিনু

রাজশাহী ৩-আসনের প্রার্থী আসাদের ১৩ দফা ইশতেহার ঘোষণা

রাজশাহীতে ২ খুনের ঘটনায় ভারতের নাগরিকসহ গ্রেপ্তার ৪

নগর ভবন পরিদর্শনে রাসিক প্রশাসক ও আরএমপি কমিশনার