মঙ্গলবার , ১২ মার্চ ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহতে শিশু ধর্ষণের দায়ে ট্রাক্টর চালকের যাবজ্জীবন

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ১২, ২০২৪ ৯:১৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে সাত বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অপরাধে নাদিম ইসলাম (২১) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি পেশায় ট্রাক্টর চালক। রায়ে তাকে জরিমানা করা হয়েছে ২০ হাজার টাকা।

রোববার (১০ মার্চ) দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (২) আদালতের বিচারক মুহাম্মদ হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণাকালে আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর কোর্ট পুলিশ তাকে আদালত থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়।

সাজাপ্রাপ্ত নাদিম ইসলাম (২১) রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। শিশু ধর্ষণের ওই ঘটনার সময় তার বয়স ছিল ১৯ বছর।

মামলার এজাহারের বরাত দিয়ে রাজশাহীর নারী ও শিশু আদালতের পেশকার মহব্বাত হোসেন জানান, আসামি নাদিমের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি গ্রামে। পেশায় তিনি একজন ট্রাক্টরচালক।

২০২২ সালের ২৫ সেপ্টেম্বর সকালে তিনি ফাঁকা বাড়িতে প্রথম শ্রেণি পড়ুয়া ওই শিশুকন্যাকে একা পেয়ে ধর্ষণ করেন। যৌন নির্যাতনের শিকার ওই শিশুর বাবারই ট্রাক্টর চালাতেন নাদিম। এজন্য ওই বাড়িতে তার সব সময়ই যাতায়াত ছিল। যাতায়তের সুযোগকে কাজে লাগিয়ে নাদিম এই ঘটনা ঘটায়।

ঘটনার সময় ওই শিশুর চিৎকারে তার মা এবং প্রতিবেশীরা ছুটে আসেন এবং নাদিমকে হাতেনাতে ধরে ফেলেন। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে দুর্গাপুর থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। পরে সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়া আজ আদালতের বিচারক এই মামলার রায় ঘোষণা করেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

কানাডায় হাজার হাজার বাড়ি করেছেন আওয়ামী পরিবারের লোকেরা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন চৌহালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন বিল গেটসের সাবেক স্ত্রী

ঐতিহ্য পুনরুদ্ধারে রাজশাহী চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হবে ঃ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রাসিকের ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজশাহী বারের প্রবীণ আইনজীবী মোদাচ্ছের হোসেনের মৃত্যুতে শোক

রাজশাহীর পুঠিয়ায় মূল্যবান কষ্টিপাথরসহ দুই পাচারকারী গ্রেপ্তার

রেলওয়ে নিয়োগ কমিটির আহবায়কের দায়িত্বে দুর্নীতি মামলার আসামি

রেলওয়ে নিয়োগ কমিটির আহবায়কের দায়িত্বে দুর্নীতি মামলার আসামি

জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মব জাস্টিসে অভিযুক্ত হলে সাংগঠনিক ব্যবস্থা: রিজভীর হুঁশিয়ারি