মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাবিতে ধর্ষণের প্রতিবাদে প্রকাশ্যে প্রতীকি ফাঁসি

প্রতিবেদক
sonynews
মার্চ ১১, ২০২৫ ৯:৫৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি মাগুরায় ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় দেশজুড়ে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১১ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য ভবনের সামনে অনুষ্ঠিত হয় প্রকাশ্যে প্রতীকী ফাঁসি কর্মসূচি। মানবিক মূল্যবোধ, নারীর নিরাপত্তা এবং ধর্ষণ সংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হয়ে এ কর্মসূচির আয়োজন করেন সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠন।

আয়োজকরা জানান, দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটলেও অধিকাংশ সময় অপরাধীরা পার পেয়ে যায় আইনের দুর্বলতা ও বিচারহীনতার কারণে। এর ফলে সমাজে একটি ভয়াবহ বার্তা ছড়িয়ে পড়ছে—ধর্ষণ করেও পার পাওয়া যায়। এ অবস্থার পরিবর্তন এবং জনসচেতনতা তৈরিতে এই প্রতীকী কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শিক্ষার্থী বিথি বলেন, ‘প্রতীকী ফাঁসির মাধ্যমে আমরা ধর্ষকদের প্রতি ঘৃণা এবং রাষ্ট্রের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি, চাই একটি নিরাপদ সমাজ।’

আয়োজকরা আরও জানান, এ আন্দোলন শুধুমাত্র একদিনের নয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের প্রতিটি জায়গায় ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের দাবিতে তারা ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাবেন।

উল্লেখ্য, মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছর বয়সী শিশুটি চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে এ প্রতীকী ফাঁসি কর্মসূচির আয়োজন করেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যত নতুন নির্দেশনা

পুঠিয়ার বিলমাড়িয়া বাজারে তেলের দাম বেশি নেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা

চাকরি হারানোর শঙ্কায় সচিবালয়ের কর্মচারীরা, আন্দোলনের ভাগ্য নির্ধারণ আজ

মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন

মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

কাশিয়াডাঙ্গায় সেনাবাহিনী–পুলিশের যৌথ চেকপোস্টে অস্ত্রসহ দুইজন আটক, ৩ মাসের কারাদণ্ড

আম্বানিকে ফোন করে হুমকি 'বেকার যুবকের'! ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

আম্বানিকে ফোন করে হুমকি ‘বেকার যুবকের’! ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

ভেজাল কীটনাশক বিক্রির অপরাধে ১ লাখ টাকা জরিমানা

ভেজাল কীটনাশক বিক্রির অপরাধে ১ লাখ টাকা জরিমানা

৪ নেতাকে সুখবর দিল বিএনপি

শুরু হয়েছে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান