মঙ্গলবার , ২৩ মে ২০২৩ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী সিটি নির্বাচনে মেয়রসহ ১৭৪ জনের মনোনয়নপত্র জমা

প্রতিবেদক
সনি নিউজ
মে ২৩, ২০২৩ ৫:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোটযুদ্ধে অংশ নিতে ১৭৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে মেয়র পদে চার, সাধারণ কাউন্সিলর পদে ১২৪ ও সংরক্ষিত নারী আসনে ৪৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (২৩ মে) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এ তথ্য জানিয়েছেন রাজশাহী সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

তিনি বলেন, সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র তুলেছেন চারজন। এরমধ্যে ২১ মে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির সমর্থিত সাইফুল ইসলাম। ২২ মে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন, ২৩ মে সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী মুরশিদ আলম এবং দুপুরে জাকের পার্টি সমর্থিত লতিফ আনোয়ার মনোনয়নপত্র জমা দেন।

রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, নগরীর ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন তুলেছিলেন ১৪২ জন। এর মধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন ১২৪ জন। সংরক্ষিত ১০ নারী আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৬ জন।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৫ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ জুন, প্রতীক বরাদ্দ ২ জুন। আর ২১ জুন অনুষ্ঠিত হবে সিটি নির্বাচন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে চন্দ্রিমা থানা যুবদলের দোয়া ও খাবার বিতরণ

টিকেট চাওয়ায় রেলের জিএমকে নারী যাত্রীর ধাক্কা!

আরডিএ’র উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপন

আরডিএ’র উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপন

রাবি ভর্তি পরীক্ষা: ৬ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

সাংবাদিকদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে বিএফইউজে-ডিইউজের নিন্দা

সাংবাদিকদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে বিএফইউজে-ডিইউজের নিন্দা

নগরীতে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ ১২’শ হাফেজদের মাঝে ঈদ শুভেচ্ছা ভাতা প্রদান

রাজশাহীতে বাসায় ঢুকে লাগাতার গুলিবর্ষণ, যুবদল নেতার বাবা নিহত

পত্রিকা বিক্রেতা খুকির মৃত্যুতে রাজশাহী মহানগর প্রেসক্লাবের শোক

রাজশাহীতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার