রবিবার , ২২ মার্চ ২০২৬ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

‘লন্ডনে হামলা চালাতে পারে ইরান’ যা বলল যুক্তরাজ্য

প্রতিবেদক
sonynews
মার্চ ২২, ২০২৬ ৬:১৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী বলেছেন, ইরানের কাছে লন্ডনে আঘাত হানতে সক্ষম এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে – ইসরাইলের এমন দাবির সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

শনিবার ইসরাইলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ দাবি করেছে, তেহরানের কাছে চার হাজার কিলোমিটার দুরত্বে হামলা চালাতে পারে, এমন দূরপাল্লার অস্ত্র রয়েছে।

ওই খবরের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের আবাসন মন্ত্রী স্টিভ রিড বিবিসিকে বলেছেন, ইরানিরা যুক্তরাজ্যকে লক্ষ্যবস্তু করছে, কিংবা চাইলেও তারা তা করতে পারবে – এমন কোনো সুনির্দিষ্ট মূল্যায়ন আমাদের কাছে নেই।

ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে শুক্রবার রাতে ইরান হামলা চালানোর পরই এসব মন্তব্য সামনে এলো।

ওই দ্বীপপুঞ্জটি ইরান থেকে প্রায় ৩ হাজার ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত।

ক্ষেপণাস্ত্রগুলো ব্রিটিশ ভূখণ্ডের কত কাছাকাছি পৌঁছেছিল তা প্রকাশ করতে অস্বীকৃতি জানান মন্ত্রী রিড।

তিনি বলেন, তিনি ওই হামলার ‘অপারেশনাল বিবরণ’ বা বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারবেন না।

শুক্রবার রাতভর ডিয়েগো গার্সিয়া অভিমুখে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে একটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মাঝপথে পড়ে যায় এবং অন্যটি প্রতিহত করা হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

এক কেজি মরিচের দাম ২৮ লাখ টাকা! রাজশাহীতে চাষ হচ্ছে ‘বিশ্বের সবচেয়ে দামী মরিচ’

রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ জনের সাজা

পাচার হওয়া টাকা ফেরত আনার চেষ্টা করবে জামায়াত

কাঁকনহাট পৌর নিয়োগে ঘুষের অভিযোগ, তদন্তে দুদক

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, শনাক্তে পুলিশের অভিযান

ফেসবুকে অশ্লীল মন্তব্য ও হত্যার হুমকির অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

প্রধানমন্ত্রীকে কটূক্তি : মহিলা দল নেত্রী স্মৃতির হাইকোর্টে জামিন

প্রধানমন্ত্রীকে কটূক্তি : মহিলা দল নেত্রী স্মৃতির হাইকোর্টে জামিন

রাজশাহীতে গুটি আম পাড়া শুরু হলেও জাতের আম পাড়া হবে ২৫ মে থেকে

রাজশাহীর নিউমার্কেট কাঁচা বাজারে আগুন

ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান, আ.লীগ কর্মীদের গুলিবর্ষণ