শুক্রবার , ২৩ মে ২০২৫ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মোহনপুরে সালিস চলাকালে দেশি অস্ত্র ও ককটেলসহ গ্রেপ্তার ৬

প্রতিবেদক
sonynews
মে ২৩, ২০২৫ ১২:১৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের মীমাংসার জন্য আয়োজিত সালিসি বৈঠকের সময় দেশি অস্ত্র ও ককটেলসহ ছয়জনকে আটক করেছেন এলাকাবাসী। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ছয়জন হলেন- মোহনপুর উপজেলার নওপাড়া গ্রামের আলিফ হোসেন (১৯), রাজশাহী নগরের নওদাপাড়া মহল্লার সোহাগ আহমেদ (২৯), শালবাগান এলাকার মো. বাপ্পি (৩০), একই এলাকার মো. পাপ্পু (২৮) ও মিনহাজুল ওরফে সোহান (২৬) এবং পবা উপজেলার শ্রীপুর গ্রামের মারুফ মোর্তুজা (২৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুরের জাহানাবাদ ইউনিয়নের কোটালিপাড়া ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঙ্গে স্থানীয় কৃষক রফিকুল ইসলামের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে মোহনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সালিস বৈঠকে বসেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদসহ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি।

সালিস চলাকালে হঠাৎ করে দুটি মোটরসাইকেলে করে ছয়জন ব্যক্তি সেখানে পৌঁছান এবং সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকেন। বিষয়টি স্থানীয়দের চোখে পড়লে তাঁরা তাঁদের আটক করেন। আটকদের তল্লাশি চালিয়ে একটি স্কুলব্যাগে রাখা দেশি অস্ত্র ও কয়েকটি ককটেল উদ্ধার করা হয়। এ সময় উত্তেজনা দেখা দিলে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রাখা হয় তাঁদের। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়। রাতে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, আটকদের কাছে কিছু দেশি অস্ত্র এবং ছয়টি ককটেল পাওয়া গিয়েছিল। অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী গোদাগাড়ী ইউএনওর বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা

রাজশাহী নগরীতে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ টাকা ও মোবাইল জব্দ

আরইউজে’র সভায় বক্তারা ষড়যন্ত্র মোকাবিলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবব্ধ হতে হবে

রাজশাহী চেম্বার ভবনের সামনে ককটেল বিস্ফোরণ

বাগমারায় বটগাছে ধাক্কা খেয়ে বাইক আরোহী নিহত

রাজশাহী নগরীতে আন্ত:জেলা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; চোরাই মালামাল উদ্ধার

রাজশাহীতে নারী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণা ও চেক জালিয়াতির অভিযোগ

রাজশাহীতে নারী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণা ও চেক জালিয়াতির অভিযোগ

নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগ রাজশাহী কলেজে ভয়ংকর রূপে’ ফেরার হুমকি

রাজশাহী অঞ্চলে নামছে ভূগর্ভস্থ স্তর, দুশ্চিন্তায় পড়েছে গ্রামীন জনপদ

চার দিনের সরকারি সফরে কাল সোমবার যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা